২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানি সফরে পোপ

পোপ হিসেবে প্রথমবারের মতো নিজ দেশ জার্মানিতে আনুষ্ঠানিক সফরে গেছেন ষোড়শ বেনেডিক্ট। চারদিনের এ সফরে বৃহস্পতিবার বার্লিনে পৌঁছেছেন পোপ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2011, 12:06 PM

Updated : 24 Aug 2022, 04:21 PM

বার্লিন, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñ পোপ হিসেবে প্রথমবারের মতো নিজ দেশ জার্মানিতে আনুষ্ঠানিক সফরে গেছেন ষোড়শ বেনেডিক্ট। চারদিনের এ সফরে বৃহস্পতিবার বার্লিনে পৌঁছেছেন পোপ। বার্লিনের তেগেল বিমানবন্দরে পদার্পনের পর পোপ ষোড়শ বেনডিক্টকে তোপধ্বনি ও গার্ড অব অনার দিয়ে অভিবাদন জানানো হয়। জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল এবং প্রেসিডেন্ট ক্রিস্টিয়ান ভুলফ তাকে অভ্যর্থনা জানান। বেনেডিক্ট এর আগে কয়েকবার জার্মানিতে অনানুষ্ঠানিক সফর করেছেন। এবারের সফরে দেশব্যাপী ভ্রমণের পরিকল্পনা রয়েছে পোপের। তিনি জার্মান পার্লামেন্টে ভাষণও দেবেন এবং বার্লিন অলিম্পিক স্টেডিয়ামে প্রার্থনায় অংশ নেবেন। জার্মানিতে ধর্মীয় ও রাজনৈতিক জটিলতা এ সফরে পোপের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলেই মনে করা হচ্ছে। সফরকালে প্রেসিডেন্ট ভুলফ এবং চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে তার দেখা করার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮০২ঘ.