২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক্সন মোবিলকে ক্ষতিপূরণ দেবে ভেনেজুয়েলা

২০০৭ সালে যুক্তরাষ্ট্রের তেল কোম্পানি এক্সন মোবিলের সম্পদ জাতীয়করণ করার ক্ষতিপূরণ হিসেবে ১শ' কোটি মার্কিন ডলার দেওয়ার প্রস্তাব করেছে ভেনেজুয়েলা সরকার। ভেনেজুয়েলার জ্বলানিমন্ত্রী বুধবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2011, 11:33 AM

Updated : 24 Aug 2022, 04:21 PM

কারাকাস, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ২০০৭ সালে যুক্তরাষ্ট্রের তেল কোম্পানি এক্সন মোবিলের সম্পদ জাতীয়করণ করার ক্ষতিপূরণ হিসেবে ১শ' কোটি মার্কিন ডলার দেওয়ার প্রস্তাব করেছে ভেনেজুয়েলা সরকার। ভেনেজুয়েলার জ্বলানিমন্ত্রী বুধবার একথা জানিয়েছেন। প্রস্তাবিত তহবিল ক্ষতিগ্রস্ত কোম্পনির দাবির তুলনায় অনেক কম। ২০০৭ সালে এক্সন মোবিল ও কনকোফিলিপসের বিনিয়োগ করা বিশ্বের অন্যতম বৃহত্তম তেলক্ষেত্র ওরিনোকো বেল্ট জাতীয়করণ করে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ সরকার। এ পদক্ষেপের বিরুদ্ধে কোম্পানি দুটি নিউ ইয়র্কের ইণ্টারন্যাশনাল চেম্বর অব কমার্সে ২০টি নিষ্পত্তি সালিশ দায়ের করে। সালিশে কোম্পানি দুটি ভেনেজুয়েলা সরকারের কাছে ৪০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি ক্ষতিপূরণ দাবি করে। ভেনেজুয়েলার রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএসএ তেল ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন দায়দেনা শোধ করার পর হিসাব করে জানায়, এক্সন মোবিল ও কনোকোফিলিপসের ক্ষতির পরিমাণ দুই বিলিয়ন মার্কিন ডলারের সমানও নয়। বুধবার কয়েকটি গণমাধ্যম ভেনেজুয়েলার উর্ধ্বতন আইন কর্মকর্তা কার্লোস এসকারার উদ্ধৃতি দিয়ে জানায়, এক্সন মোবিল ক্ষতিপূরণ দাবি ৬ বিলিয়ন মার্কিন ডলারে নামিয়ে এনেছে। এ সংবাদে গুজব ছড়িয়ে পড়ে যে, ভেনেজুয়েলা সরকার এক্সন মোবিলের সঙ্গে সমঝোতা করে ফেলেছে এবং শিগগিরই এ বিরোধের চূড়ান্ত নিষ্পত্তি হবে। এ পরিস্থিতিতে বুধবার রয়টার্সকে টেলিফোনে ভেনেজুয়েলার জ্বালানীমন্ত্রী রাফায়েল রামিরেজ এক্সন মোবিলের সঙ্গে কোন ধরনের সমঝোতার কথা অস্বীকার করেন। তিনি বলেন, " এক্সন মোবিলের সম্পদের জন্য আমাদের ক্ষতিপূরণ প্রস্তাব ১শ কোটি ডলার। আমরা তাদের সঙ্গে কোনো সমঝোতা করছি না, সালিশ নিষ্পত্তির বাইরে তাদের কোন সমঝোতা প্রস্তাব দেওয়ার পরিকল্পনাও আমাদের নেই।" বুধবার রাতে পিডিভিএসএ এক বিবৃতিতে জানায়, এক্সন অতিরিক্ত ক্ষতিপূরণ দাবি করছে যা অপমানজনক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৭৩১ঘ.