২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নারী-পুরুষ সমতা অর্থনীতিকে গতিশীল করে : বিশ্বব্যাংক

নারী পুরুষ সমতায় মানবাধিকারের যেমন উন্নতি হয় তেমন তা অর্থনীতিও গতিশীল করে। নারীদের জন্য ভালো সুযোগ-সুবিধা দেশের উন্নয়নে গতি আনে এবং উৎপাদনশীলতা বাড়ায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2011, 11:37 AM

Updated : 24 Aug 2022, 04:01 PM

লন্ডন, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নারী পুরুষ সমতায় মানবাধিকারের যেমন উন্নতি হয় তেমন তা অর্থনীতিও গতিশীল করে। নারীদের জন্য ভালো সুযোগ-সুবিধা দেশের উন্নয়নে গতি আনে এবং উৎপাদনশীলতা বাড়ায়। বিশ্বব্যাংকের সোমবার প্রকাশিত 'দ্য ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট ২০১২ : জেন্ডার ইকুয়্যালিটি এন্ড ডেভেলপমেন্ট' শীর্ষক এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। প্রতিবেদনে সবচেয়ে বড় পার্থক্য দেখা যায় উন্নয়নশীল দেশগুলোর নারী ও পুরুষের মৃত্যুহারে। বিশ্বব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ জাস্টিন ইফু লিন বলেন, " বিশ্বে নারীদের সফলতার জন্য দক্ষতা অর্জনে বাধা দেওয়া ও উপার্জন করতে না দেওয়া শুধু ভুল নয়, অর্থনৈতিকভাবেও ক্ষতিকর। বিশ্বায়ন ও উন্নয়নের সুফলগুলো নারী-পুরুষ সমভাবে ভোগ করার মাধ্যমেই উন্নয়নের আসল লক্ষ্যগুলো অর্জন করা সম্ভব।" প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের অঙ্গ সংগঠন বিশ্ব খাদ্য সংস্থার (এফএও) হিসাবমতে, সম্পদে নারী কৃষিকর্মীদের সমান অধিকার দরিদ্র দেশগুলোর কৃষি উৎপাদন ৪ শতাংশ বাড়িয়ে দিতে পারে। এতে আরো বলা হয়, নির্দিষ্ট কিছু পেশায় নারীদের কাজ করার ক্ষেত্রে বাধাগুলো সরিয়ে দিতে পারলে নারী ও পুরুষ কর্মীদের উৎপাদনশীলতার ব্যবধান তিনগুণ থেকে দ্বিগুণ পর্যন্ত কমে আসতে পারে এবং কোনো কোনো দেশের ক্ষেত্রে কর্মীদের উৎপাদনশীলতা ৩ থেকে ২৫ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট রবার্ট জেলিক বলেন, "আমাদের লিঙ্গসমতা অর্জন করা দরকার।" তিনি বলেন, গত পাঁচ বছর ধরে বিশ্বব্যাংক, নারী শিক্ষা, নারী স্বাস্থ্য এবং নারীদের ঋণ, ভূমি, কৃষিকর্মের অধিকার, কর্মসংস্থান ও অবকাঠামোগত উন্নয়নের জন্য তহবিল দিয়ে আসছে। "এগুলো বেশ গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু আমরা যা করেছি, তা কোনভাবেই যথেষ্ট নয়। আগামীতে লিঙ্গসমতাকে বিশ্ব ব্যাংক কাজের মূলধারায় আনবে এবং বিষয়টি এগিয়ে নিতে অন্যান্য করণীয়গুলোও নির্ধারণ করবে। বিশ্বের অর্ধেক মানুষের শক্তিকে পরিপূর্ণভাবে কাজে লাগানোর জন্য কাজ করবে বিশ্বব্যাংক।" প্রতিবেদনে আরো বলা হয়, সা¤প্রতিক বছরগুলোতে নারী-পুরুষ সমতার ক্ষেত্রে উলেল¬খযোগ্য অগ্রগতি হয়েছে। বর্তমানে বিশ্বে শ্রমশক্তির ৪০ শতাংশই নারী, কৃষি শ্রমশক্তির ৪৩ শতাংশ নারী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষর্থীদের অর্ধেকেরও বেশি নারী। গত ৩০ বছরে প্রায় ৫০ কোটি নারী বিশ্ব কর্মপ্রবাহে সামিল হয়েছেন বলে এ প্রতিবেদনে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এবি/এলকিউ/১৭২৫ঘ.