২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলাদা হলো জোড়মাথার যমজ শিশু

মাথা জোড়া লাগানো দুই যমজ শিশুকে আলাদা করেছে একদল ব্রিটিশ চিকিৎসক। সুদানে জন্ম নেওয়া ১১ মাস বয়সী এ শিশু দুটির নাম রিতাল ও রিতাগ গাবৌরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2011, 02:19 PM

Updated : 24 Aug 2022, 04:01 PM

লন্ডন, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাথা জোড়া লাগানো দুই যমজ শিশুকে আলাদা করেছে একদল ব্রিটিশ চিকিৎসক। সুদানে জন্ম নেওয়া ১১ মাস বয়সী এ শিশু দুটির নাম রিতাল ও রিতাগ গাবৌরা। যুক্তরাজ্যের 'গ্রেট অরমন্ড স্ট্রিট' হাসপাতালে চারবার অস্ত্রোপচারের পর ১৫ আগস্ট তাদের আলাদা করা হয়। ভবিষ্যতে তারা স্নায়ুতন্ত্রের সমস্যায় ভুগবে না বলেই মনে করছেন চিকিৎসকরা। 'চ্যারিটি ফেসিং দ্য ওয়ার্ল্ড' নামক একটি দাতব্য সংস্থা সুদানি ওই শিশু দুটিকে যুক্তরাজ্যে নিয়ে যায়। বিবিসি এ খবর দিয়েছে। জোড়া লাগা যমজ শিশু সচরাচর জন্মায়। আর এদের মধ্যে মাত্র ৫ শতাংশের জন্ম হয় মাথা জোড়া লাগা অবস্থায়। জোড়া মাথার যমজ শিশুর ৪০ শতাংশই জন্মের সময় মারা যায় অথবা জন্মের ২৪ ঘন্টার মধ্যে প্রাণ হারায়। তাছাড়া মাথা জোড়া লাগানো যমজ শিশুর একে অপরের রক্তধমনীর সঙ্গে সংযোগ থাকায় এ ধরনের শিশুকে আলাদা করাও খুবই ঝুঁকিপূর্ণ। রিতাল এবং রিতাগের ক্ষেত্রে এ ঝুঁকিপূর্ণ কাজে সফল হওয়াকে সৌভাগ্যের ব্যাপার বলেই মনে করছেন অরমন্ড স্ট্রীটের চিকিৎসকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮৩৯ঘ.