ইসলামাবাদ, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñ পাকিস্তানের সঙ্গে জঙ্গি গ্র"প হাক্কানি নেটওয়ার্কের সম্পর্ক রয়েছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। পাকিস্তান সরকারকে এ সম্পর্ক ছিন্ন করতে হবে বলেও সতর্ক করেছে তারা।
কাবুলে মার্কির দূতাবাস ও অন্য স্থানগুলোর হামলার জন্য এ জঙ্গি দলটিকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র।
শনিবার পাকিস্তান বেতারে স¤প্রচারিত এক মন্তব্যে দেশটিতে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত ক্যামেরন মুন্টার বলেন, "কয়েকদিন আগে কাবুলের হামলা হাক্কানি নেটওয়ার্ক চালিয়েছে।"
তিনি আরো বলেন, "হাক্কানি নেটওয়ার্কের সঙ্গে পাকিস্তানি সরকারের যোগসাজশের প্রমাণ আছে। তা বন্ধ করতে হবে।"
আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো ও আফগান সেনাদের সঙ্গে লড়াই চালিয়ে আসা তালেবানদের তিনটি গ্র"পের মধ্যে হাক্কানি নেটওয়ার্ক সবচেয়ে দুর্ধর্ষ।
এ নেটওয়ার্কের জঙ্গিরা গত মঙ্গলবার কাবুলে একটি ভবন দখল করে মার্কিন দূতাবাস লক্ষ্য করে গুলি ও রকেট নিক্ষেপ করে। এছাড়া কাবুলের অন্য দূতাবাসগুলো লক্ষ্য করেও হামলা চালায় তারা। প্রায় ২০ ঘণ্টা লড়াইয়ের পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওই ঘটনায় পাঁচ পুলিশ ও ১১ বেসামরিক আফগান নিহত হয়।
আফগানিস্তানে সহিংসতা সৃষ্টিকারী জঙ্গিরা পাকিস্তানে আশ্রয় নিচ্ছে বলে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র অভিযোগ করে আসছে।
পাকিস্তানি নিরাপত্তা বাহিনী এদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বলে দাবি করে আসছে ইসলামাবাদ।
কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লিওন পানেত্তা ইতোমধ্যেই পাকিস্তানের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, "পাকিস্তানভিত্তিক জঙ্গিদের হামলা থেকে আফগানিস্তানে নিয়োজিত মার্কিন বাহিনীকে রক্ষায় যুক্তরাষ্ট্র সম্ভাব্য সবকিছু করবে।"
স¤প্রতি সন্ত্রাসবিরোধী অভিযানে দৃঢ় সহযোগিতা নিয়ে দুপক্ষের মন্তব্যের মধেও হাক্কানি নেটওয়ার্কের সঙ্গে পাকিস্তানের সম্পৃক্ততার ইঙ্গিত করলেন মুন্টার।
তিনি বলেন, "আজ এ সম্পর্ক উন্নয়নে অনেক কিছু করতে হবে।"
তবে মুন্টারের এ মন্তব্য সম্পর্কে পাকিস্তানি কর্মকর্তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬০৮ঘ.
bdnews24