২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে জঙ্গি হামলায় নিহত ১৫

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে একটি তল্লাশী চৌকিতে সরকার সমর্থক আদিবাসী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদেও ওপর তালেবান হামলায় কমপক্ষে ১৫জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2011, 08:50 AM

Updated : 24 Aug 2022, 04:01 PM

পেশোয়ার, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে একটি তল্লাশী চৌকিতে সরকার সমর্থক আদিবাসী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদেও ওপর তালেবান হামলায় কমপক্ষে ১৫জন নিহত হয়েছে। পাকিস্তানের কর্মকর্তারা রোববার এ সংবাদ জানান। অ্যাসল্ট রাইফেল ও গ্রেনেড সজ্জিত তালেবান জাঙ্গিরা শনিবার রাতে চারজন পশতুন মিলিশিয়া ও আধাসামরিক বাহিনীর এক সদস্যকে হত্যা করে। জবাবে মিলিশিয়া ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাল্টা হামলা চালালে দশ জঙ্গি নিহত হয় বলে জানান খাইবার অঞ্চলের সরকারী কর্মকর্তা রেহান খাত্তাক । এসময় জঙ্গিদের ব্যবহৃত প্রচুর অস্ত্র আটক করা হয়। গত বৃহস্পতিবার খাইবার অঞ্চলের নিম্ন দির জেলায় সরকার সমর্থিত অপর এক আদিবাসী গোষ্ঠির এক সদস্যসের জানাজা চলাকালে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৪০ জন নিহত ও ৬৮ জন আহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/জেকে/১৪৪৩ ঘ.