২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বনি ওয়ালিদ থেকে পিছু হটেছে গাদ্দাফি বিরোধীরা

ক্ষমতাচ্যুত মুয়াম্মার গাদ্দাফির অনুগত যোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে বনি ওয়ালিদ শহর থেকে পিছু হটেছে লিবিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের সৈনারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2011, 06:35 PM

Updated : 24 Aug 2022, 04:00 PM

তিউনিস, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ক্ষমতাচ্যুত মুয়াম্মার গাদ্দাফির অনুগত যোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে বনি ওয়ালিদ শহর থেকে পিছু হটেছে লিবিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের সৈনারা। তবে গাদ্দাফির জন্ম শহর সিরতের দখল নিতে এখনো অভিযান চালাচ্ছে তারা। দুপক্ষের মধ্যে চলছে তুমুল লড়াই। এদিকে শুক্রবার রাতে সিরতে ন্যাটোর বিমান হামলায় তিনশ'৫৪ জন নিহত হয়েছে বলে দাবি করেছে গাদ্দাফির মুখপাত্র মুসা ইব্রাহিম। শনিবার স্যাটেলাইট টেলিফোনে রয়টার্সকে তিনি বলেন, গাদ্দাফি এখনো লিবিয়ায় আছেন এবং তিনি বিরোধীদের প্রতিরোধে নেতৃত্ব দিচ্ছেন। তিনি বলেন, "গতরাতে ন্যাটোর হামলায় তিনশ' ৫৪ জন নিহত, ৮৯জন নিখোঁজ এবং প্রায় সাতশ' মানুষ আহত হয়েছে। গত ১৭ দিন সিরতে ন্যাটোর বিমান হামলায় দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।" মুসা ইব্রাহিম বলেন, "আমরা এ লড়াই চালিয়ে যেতে পারবো। মাসের পর মাস লড়াই করার মতো যথেষ্ট অস্ত্র ও গোলাবারুদ আমাদের আছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএইচ/০০২৮ ঘ.