নয়া দিল্লি, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ভারতে ভয়াবহ হিন্দু-মুসলিম দাঙ্গার উস্কানিদাতা হিসেবে যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেই নরেন্দ্র মোদি এবার সাম্প্রদায়িক সম্প্রীতি চেয়ে তিন দিনের অনশনে বসেছেন, আর তার অনশনস্থলে উচ্চারিত হয়েছে 'আল্লাহু আকবর' ধ্বনিও।
ভারতের সংবাদ মাধ্যমের প্রতিদেনে বলা হয়, 'সদ্ভাবনা' উপবাস হিসেবে গুজরাটের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা নরেন্দ্র মোদি শনিবার সকাল সাড়ে ১০টায় অনশন শুরু করেন। এদিন ৬১ বছর পূর্ণ করলেন তিনি।
জন্মবার্ষিকীর দিনে মায়ের পায়ে হাত ছুঁয়ে আশীর্বাদ নিয়ে মোদি যাত্রা করেন অনশনস্থলে। "এটাই একমাত্র দিন যে, আমি কোনো ফোন ধরবো না, কারো সঙ্গে দেখা করবো না," বলেন তিনি।
গুজরাটের বাণিজ্যিক রাজধানী আহমেদাবাদে গুজরাট বিশ্ববিদ্যালয়ের সম্মেলনকক্ষে কয়েক হাজার সমর্থকের উপস্থিতিতে শুরু হয় অনশন। সে সময় ওই কক্ষ থেকে সংস্কৃত শ্লোকের সঙ্গে ভেসে আসে ' আল্লাহু আকবর' ধ্বনিও।
শান্তি, ঐক্য ও স¤প্রীতি চেয়ে অনশন শুরুর আগে মোদি বলেন, "শরীরের কোনো অংশ দুর্বল হলে পুরো শরীরকে সুস্থ বলা যায় না। তেমনি রাজ্যে কোনো স¤প্রদায় দুর্বল থাকলে তাকে উন্নত রাজ্য বলা যায় না।"
মোদির অনশনস্থলে অনেক মুসলমানের উপস্থিতি দেখা যায়। জোরে আওয়াজ তুলে মুখ্যমন্ত্রীর পক্ষে স্লোগান দেন অনেকে। এল কে আদভানি, অরুন জেটলি, রবি শঙ্কর প্রসাদসহ ভারতীয় জনতা পার্টির (বিজেপি) শীর্ষস্থানীয় নেতারা অনশনস্থলে ছিলেন। এছাড়া মোদির অনশন উপলক্ষে গুজরাট গেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল ও হিমাচলের মুখ্যমন্ত্রী প্রেমকুমার ধামাল।
এই অনশন শুরুর আগের দিন এক বিবৃতিতে নরেন্দ্র মোদি প্রথমবারের মতো গুজরাটে ২০০২ সালের সা¤প্রদায়িক দাঙ্গার জন্য অনুতাপ প্রকাশ করেন।
শুক্রবারের ওই বিবৃতিতে তিনি বলেন, "এ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে যে কারোর দুঃখই আমার দুঃখ। সবার জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা এ রাজ্যের দায়িত্ব।"
২০০২ সালের ২৭ ফেব্র"য়ারি গুজরাটের গোধরা শহরে ট্রেনে আগুন দিলে অযোধ্যা ফেরত ৫৮ হিন্দু পুণ্যার্থী নিহত হয়।
মুসলমানরা ওই আগুন দেয় বলে অভিযোগ উঠলে প্রদেশ জুড়ে হিন্দু-মুসলিম দাঙ্গা শুরু হয়। তাতে সাতশ' ৯০ জন মুসলমান এবং দুইশ' ৫৪ জন হিন্দু ধর্মাবলম্বী নিহত হওয়ার পাশাপাশি দুইশ' ২৩ জন নিখোঁজ হয়। দাঙ্গায় দুইশ ৯৮টি দরগাহ, দুইশ' পাঁচটি মসজিদ, ১৭টি মন্দির ও তিনটি গির্জায় ধ্বংসযজ্ঞ চালানো হয়।
অনশন শুরুর আগে মোদি দাবি করেন, ২০০২ সালের দাঙ্গার পর পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা করেছিলো তার সরকার।
তিনি বলেন, "নিষ্পাপরা নিহত হয়েছিলো। পরিস্থিতি ছিলো উদ্বেগজনক, মানুষ আবেগে পরিচালিত হচ্ছিলো। ওই দাঙ্গার ক্ষত ছিলো গভীর এবং মানুষ বলছিলো, গুজরাট আর উন্নতি করতে পারবে না। কিন্তু মানুষ অতীতকে আর মনে রাখেনি এবং উন্নয়নই এখন মূল মন্ত্র হয়ে দাঁড়িয়েছে।"
রাজ্যে উন্নয়নের জন্য নিজের কৃতিত্ব দাবি করে মোদি বলেন, ২০০১ সালের ভূমিকম্প, ২০০২ সালের দাঙ্গা এবং ২০০৮ সালে আহমেদাবাদে ভয়াবহ সন্তাসী হামলা- প্রতিবারই ধ্বংসস্তুপ থেকে উঠে দঁড়াতে হয়েছে।
নরেন্দ্র মোদির এ অনশনের প্রতিবাদে ছয় কিলোমিটার দূরেই অনশন শুরু করেছেন কংগ্রেস নেতা শঙ্করসিন ভাগেলা। গান্ধী টুপি পরিহিত কংগ্রেস সমর্থক পরিবেষ্টিত হয়ে মোদির অনশন শুরুর এক ঘণ্টা আগে গান্ধী আশ্রমে অনশন শুরু করেন তিনি। মোদি অনশন শেষ করার দুঘণ্টা পর অনশন ভাঙবেন তিনি।
নরেন্দ্র মোদির নতুন এ রাজনৈতিক কৌশলকে নাকচ করে ভাগেলা বলেন, "আমি চাই মোদির জন্মদিন শুভ হোক এবং তিনি সদবুদ্ধি লাভ করেন এই আমরা প্রত্যাশা।"
গুজরাটের মুখ্যমন্ত্রীর অনশনের ধরন নিয়েও প্রশ্ন তুলেছেন এই কংগ্রেস নেতা।
নরেন্দ্র মোদি দৈনিক পাঁচ লাখ রুপি ভাড়া দিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে অনশন করছেন উল্লেখ করে তিনি বলেন, "এ ধরনের কোনো 'তামাশা' করার দরকার নেই মোদির।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/১৯২৩ ঘ.
bdnews24