২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নামাজের জন্য অস্থায়ী স্থান পেল প্যারিসের মুসলিমরা

ফ্রান্সে শুক্রবার থেকে রাস্তায় নামাজ পড়ার ওপর নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। প্যারিসের উত্তরাঞ্চলে হাজার হাজার মুসলিমকে রাস্তা থেকে সরিয়ে দমকল বাহিনীর অব্যবহৃত একটি ব্যারাকে অস্থায়ীভাবে নামাজ পড়ার স্থান হিসেবে দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2011, 09:29 AM

Updated : 24 Aug 2022, 04:00 PM

প্যারিস, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñ ফ্রান্সে শুক্রবার থেকে রাস্তায় নামাজ পড়ার ওপর নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। প্যারিসের উত্তরাঞ্চলে হাজার হাজার মুসলিমকে রাস্তা থেকে সরিয়ে দমকল বাহিনীর অব্যবহৃত একটি ব্যারাকে অস্থায়ীভাবে নামাজ পড়ার স্থান হিসেবে দেওয়া হয়েছে। 'মুসলিমরা বড় শহরগুলোতে জোর করে রাস্তায় নামাজ পড়ছে' ফ্রান্সের চরম ডানপন্থি নেতা ম্যারিন লি পেনের এমন অভিযোগের সূত্র ধরে নতুন এ আইনটি করা হয়েছে। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী ক্লদে গঁন্তে নামাজের স্থায়ী স্থান নির্ধারণের আগে দেখিয়ে দেয়া অস্থায়ী স্থানে নামাজ পড়ার করা বলেছেন। সেইসঙ্গে রাস্তায় নামাজ পড়ার বিষয়কে কেন্দ্র করে পুলিশের ধৈর্য্যচ্যুতি ঘটলে প্রয়োজনে শক্তি প্রয়োগ করা হবে বলেও হুঁশিয়ার করে দিয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচনের সাত মাস আগে এমন পদক্ষেপে ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি চরম ডানপন্থিদের কাছ থেকে সহানুভূতি লাভের চেষ্টা করছেন বলে ধারণা করা হচ্ছে। আল জাজিরা জানায়, শহরের বিভিন্ন স্থান থেকে ব্যারাকে আসা মুসলি¬মদের নামাজে ইমামতি করেন শেখ মোহাম্মেদ সালেহ হামজা। হামজা রয়টার্সকে বলেন, "এটা হচ্ছে বিষয়টি সমাধানের সূচনা। মুসলিম¬রা এখানে এসে খুবই সন্তুষ্ট। প্রায় ২ হাজার জন মুসল্লি এখানে নামাজ পড়তে পারবেন।" অনেক মুসল্লি¬ এ পদক্ষেপকে ইতিবাচক হিসেবেই দেখছেন। প্যারিসে রু মৃহা রাস্তার দিকে ইঙ্গিত করে এক মুসলিম বলেন, "এটা রু মৃহার চেয়ে ভাল। আপাত দৃষ্টিতে এটা মানুষকে একটি ধাক্কা দিয়েছে।" প্যারিসে বসবাসরত মুসলিমদের রাস্তায় নামাজ পড়ার বিষয়টিকে "আগ্রাসন' বলে আখ্যা দিয়েছেন লি পেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৫২৫ ঘ.