২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই সূর্যকে ঘিরে ঘুরছে নতুন গ্রহ

দুটি সূর্যকে ঘিরে ঘুরতে থাকা নতুন এক গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। নাম কেপলার-১৬বি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2011, 03:02 PM

Updated : 24 Aug 2022, 03:59 PM

ওয়াশিংটন, ১৬ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দুটি সূর্যকে ঘিরে ঘুরতে থাকা নতুন এক গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। নাম কেপলার-১৬বি। আকাশে একসঙ্গে দুই সূর্যের এই গ্রহ ধরা পড়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার কেপলার টেলিস্কোপে। গ্রহ একটা। অথচ তা প্রদক্ষিণ করছে দুটি সুর্যকে--অবাক করার মতোই ব্যাপার। যদিও দুটি সূর্যকে ঘিরে কোনো গ্রহ আবর্তিত হচ্ছে এমন ধারণা ছিলো আগেও। তাছাড়া, মহাশূন্যের সূদূর প্রান্তে কোনো গ্রহের দুয়ের বেশি সূর্য থাকাও বিচিত্র নয়। কিন্তু চাক্ষুস তার প্রমাণ কখনো মেলেনি। বিজ্ঞানীরা এই প্রথম একাধিক সূর্যের গ্রহ থাকার সত্যতা পেলেন বলে জানিয়েছেন। তারা নতুন গ্রহটির নাম দিয়েছেন কেপলার-১৬বি। এটি শনির মত ঠান্ডা গ্যাসের তৈরি এবং পৃথিবী থেকে ২০০ আলোক বর্ষ দূরে এর অবস্থান। কেপলার -১৬ বি গ্রহ দুই সূর্যকে প্রদক্ষিণ করায় বিজ্ঞানীরা বলছেন, এ গ্রহে দিনে দুইবার সূর্য অস্ত যায়। গ্রহটির দুটি সূর্য আমাদের সূর্যের চেয়ে ছোট। এর মধ্যে একটির আকার সূর্যের চেয়ে শতকরা ৬৯ ভাগ এবং অন্যটি ২০ ভাগ। গ্রহটির ভূমন্ডলে তাপমাত্রা -১০০ থেকে -১৫০ ডিগ্রি ফারেনহাইট (-৭৩ থেকে ১০১ ডিগ্রি সেলসিয়াস)। বিজ্ঞানীদের মতে, সেখানে কোনো প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব নয়। গ্রহটি তার সূর্য দুটোকে ২২৯ দিনে একবার প্রদক্ষিণ করে এবং কক্ষপথের দৈর্ঘ্য ৬৫ মাইল বা ১০৪ কিলোমিটার। এ দূরত্ব প্রায় মঙ্গলের কক্ষপথের সমান। ২০০৯ সালে কেপলার টেলিস্কোপ উদ্বোধন করা হয়। ছায়াপথে সূর্যের মত গ্রহ খুঁজে বের করার জন্য এটি তৈরি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফো ডটকম/বিসিএস/এলকিউ/২০২৪ঘ.