কোপেনহেগেন, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ডেনমার্কের প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন হেলে থর্নিং শ্মিড্ট। বৃহস্পতিবার দেশটির পার্লামেন্ট নির্বাচনে স্যোসাল ডেমক্রেটিক পার্টির নেতা শ্মিড্টের নেতৃত্বাধীন মধ্যবামপন্থী জোট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।
এরফলে দেশটি প্রথমবারের মতো একজন নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে।
কর বৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার বিরুদ্ধে আন্দোলন-প্রচারণা চালিয়ে শ্মিড্ট ভোটারদের আকৃষ্ট করেন। পাশাপাশি তার জোটের এক ছোট শরিকদল প্রস্তাবিত কঠোর অভিবাসন আইনের সমর্থন জানাবেন বলেও তিনি অঙ্গীকার করেন।
ডেনমার্কের ১৭৯ আসনের পার্লামেন্টে শ্মিড্টের নেতৃত্বাধীন মধ্যবামপন্থী জোট ৮৯ টি আসনে জয় পায়। অপর দিকে মধ্যডানপন্থী জোট পায় ৮৬ টি আসন।
নির্বাচনে জয়ী হওয়ার পরিপ্রেক্ষিতে উল্লসিত সমর্থকদের উদ্দেশ্যে শ্মিড্ট বলেন, "আমরা পেরেছি। আজ আমরা ইতিহাস সৃষ্টি করেছি।"
অন্যদিকে, পরাজিত মধ্যডানপন্থী জোটের নেতা ও চলমান প্রধানমন্ত্রী লারস লোকে রাসমুসেন বিজয়ী শ্মিড্টকে অভিনন্দন জানিয়ে বলেন, "আজ রাতে আমি প্রধানমন্ত্রী কার্যালয়ের চাবিগুলো হেলে থর্নিং শ্মিড্টের হাতে তুলে দেব। প্রিয় শ্মিড্ট আপনি ওগুলোর যথাযথ যতœ নেবেন, কেননা ওগুলো আপনি ধার নিয়েছেন মাত্র।"
গত এক দশক ধরে ডেনমার্ক শাসন করেন রাসমুসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩২৫ ঘ.
bdnews24