২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাবুল হামলায় পাকিস্তানকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লিওন পানেট্টা পাকিস্তানের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, "পাকিস্তানভিত্তিক জঙ্গিদের হামলা থেকে আফগানিস্তানে নিয়োজিত মার্কিন বাহিনীকে রক্ষায় যুক্তরাষ্ট্র সম্ভাব্য সবকিছু করবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2011, 07:06 AM

Updated : 24 Aug 2022, 03:59 PM

সান ফ্রান্সিসকো, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লিওন পানেট্টা পাকিস্তানের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, "পাকিস্তানভিত্তিক জঙ্গিদের হামলা থেকে আফগানিস্তানে নিয়োজিত মার্কিন বাহিনীকে রক্ষায় যুক্তরাষ্ট্র সম্ভাব্য সবকিছু করবে।" বুধবার সান ফ্রান্সিসকোয় পানেট্টার সাথে সফররত সাংবাদিকদের তিনি বলেন, "আগেও বলেছি আবারও আহ্বান জানাচ্ছি, হাক্কানি নেটওয়ার্কের এই ধরনের হামলা প্রতিরোধে পাকিস্তানকে তাদের প্রভাব খাটাতে হবে। এই ক্ষেত্রে খুব সামান্যই অগ্রগতি হয়েছে।" তিনি আরো যোগ করেন, "আমি মনে করি তাদের (পাকিস্তানি কর্তৃপক্ষ) জানা প্রয়োজন, আমরা আমাদের বাহিনী রক্ষায় যা যা করা প্রয়োজন তার সবই করতে যাচ্ছি।" তবে মার্কিন বাহিনীকে রক্ষায় যুক্তরাষ্ট্র কি ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে সে সম্পর্কে কোনোকিছু জানাতে অস্বীকৃতি জানান পানেট্টা। মঙ্গলবার আফগানিস্তানের রাজধানী কাবুলে যুক্তরাষ্ট্র দূতাবাস, ন্যাটো সদরদপ্তর ও পুলিশ ভবনে হামলা চালায় জঙ্গিরা। এতে ৯ জঙ্গি, ৪ পুলিশ এবং ৩ বেসামরিক মানুষসহ ১৬ জন নিহত হয়েছে। ২০ ঘণ্টার লড়াইয়ে আক্রমণকারী শেষ জঙ্গিকে হত্যার পর 'কাবুল হামলা'র অবসান হয়েছে বলে জানিয়েছে আফগান কর্তৃপক্ষ। এই হামলার জন্য পানেট্টাসহ যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা পাকিস্তানভিত্তিক জঙ্গি গোষ্ঠী হাক্কানি নেটওয়ার্ককে সন্দেহ করছে। জঙ্গি গোষ্ঠী হাক্কানি নেটওয়ার্কের সাথে তালেবান ও আল কায়েদার স¤পৃক্ততা থাকলেও তারা স্বতস্ত্রভাবে পরিচালিত হয়। এরআগে গত শনিবার আফগানিস্তানে একটি ট্রাকবোমা বিস্ফোরণে ৭৭ জন মার্কিন সেনা আহত হয়। কাবুলে সা¤প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ এ হামলার ঘটনাটি এমন সময় ঘটলো যখন আফগান বাহিনীর হাতে নিরাপত্তার দায়িত্ব দিয়ে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য বিদেশি বাহিনীগুলোকে পর্যায়ক্রমে প্রত্যাহার করে নেওয়া শুরু হয়েছে। একের পর এক বড় বড় হামলা চালিয়ে তালেবান ও অন্যান্য জঙ্গিগোষ্ঠী যে শক্তি জাহির করছে তাতে বিদেশি সেনারা আফগানিস্তান থেকে চলে যাওয়ার পর দেশটির অবস্থা কি দাঁড়াবে তা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩০০ ঘ.