জোহানেসবার্গ, সেপ্টেম্বর ১৫, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অ্যাঙ্গোলায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩ জেনারেলসহ অন্ততপক্ষে ৩০ জন নিহত হয়েছে।
বুধবার হুয়ামবো বিমানবন্দরে বিমানটি বিধ্বস্ত হয় বলে স্থানীয় সংবাদমাধ্যমসূত্রে জানা গেছে।
৩৬ জন আরোহী নিয়ে বিমানটি দেশটির রাজধানী লুয়ান্ডা থেকে ৩৩০ মাইল দক্ষিণপশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হয়েছে।
দুর্ঘটনার কারণ এখনো পর্যন্ত জানা সম্ভব হয় নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১০৯ ঘ.
bdnews24