২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুইডেনে হামলা পরিকল্পনাকারী সন্দেহে গ্রেপ্তার ৪

সুইডেনের দ্বিতীয় বৃহত্তম শহর গুটেনবার্গে সন্ত্রাসী হামলার পরিকল্পনারী সন্দেহে শনিবার ৪ জনকে গ্রেপ্তার করেছে দেশটির জাতীয় নিরাপত্তা সংস্থা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2011, 02:07 PM

Updated : 24 Aug 2022, 03:57 PM

স্টকহোম, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সুইডেনের দ্বিতীয় বৃহত্তম শহর গুটেনবার্গে সন্ত্রাসী হামলার পরিকল্পনারী সন্দেহে শনিবার ৪ জনকে গ্রেপ্তার করেছে দেশটির জাতীয় নিরাপত্তা সংস্থা। হামলার আশঙ্কায় রাতভর শহরটি থেকে লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার পর এ গ্রেপ্তারের ঘটনা ঘটলো। সুইডেনের পশ্চিমাঞ্চলের ভাস্ত্রা গোটাল্যান্ড কাউন্টির মুখপাত্র উলফ এডবার্গ বলেছেন, হামলার হুমকির আভাস পাওয়ার পর থেকে শহরটির একটি কলা ও সাংস্কৃতিক কেন্দ্র বেষ্টনী দিয়ে ঘিরে রাখা হয়েছিলো। রোববার দুপুরের দিকে আবার এলাকাটি খুলে দেওয়া হয়। তিনি বলেন, "জীবন ও স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি এবং সম্পদের ব্যাপক ক্ষয়-ক্ষতি রোধে আমরা এ এলাকটি ফাঁকা করে ফেলার সিদ্ধান্ত নিয়েছিলাম।" জাতীয় নিরাপত্তা সংস্থার প্রেস সচিব সারা কভারনসস্ট্রোম বলেছেন, "সন্ত্রাসী হামলার পরিকল্পনা করার সন্দেহে চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।" পুলিশের সন্ত্রাস-বিরোধী ইউনিটের সহায়তায় শনিবার তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি। স¤প্রতি স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলে সন্ত্রাসী হামলা হুমকি বেড়েছে। বিডিনিউজ টোয়েন্টিফো টডকম/বিসিএস/এলকিউ/২০০২ঘ.