ভেনিস, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভেনিস চলচ্চিত্র উৎসবে সর্বোচ্চ পুরস্কার গোল্ডেন লায়ন জিতেছে রুশ চলচ্চিত্র 'ফাউস্ত'।
র্জামান উপাখ্যান ফাউস্ত এর ছায়া অবলম্বনে রাশিয়ার চিত্র পরিচালক আলেকজান্দার সোকুরোভ চলচ্চিত্রটি নির্মাণ করেছেন।
এতে শয়তানের কাছে পন্ডিত ফাউস্তের আত্মা বিক্রির মাধ্যমে মূলত ক্ষমতার দুর্নীতিগ্রস্ত রূপটি উপস্থাপন করা হয়েছে।
পুরস্কার পাওয়ার পর সুকোরোভ (৬০) বলেন, "আমি খুবই আবেগাপ্লুত।"
ভেনিস চলচ্চিত্র উৎসবের প্রধান জুরি ও মার্কিন চিত্র পরিচালক ড্যারেন আরোনফোস্কি বলেন, "কিছু চলচ্চিত্র আমাদের স্বপ্ন দেখায়, কিছু কাঁদায়, কিছু হাসায়, আবার কিছু চলচ্চিত্র দেখার পর আমরা চিরতরে বদলে যাই। আর এটি তেমনই এক চলচ্চিত্র।"
ফাউস্তের গোল্ডেন লায়ন জয় ছাড়াও এ চলচ্চিত্র উৎসবে জার্মান বংশোদ্ভুত আইরশি অভিনেতা মাইকেল ফাসবেন্ডার ব্রিটিশ চলচ্চিত্র পরিচালক স্টিভ ম্যাককুইনস এর 'শেম' ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন।
ওদিকে, 'এ সিস্পল লাইফ' ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন হংকং এর ড্যানি ইপ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭১৫ঘ.
bdnews24