২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কানাডার ভ্যাঙ্কুভারে ৬.৪ মাত্রার ভূমিকম্প

কানাডার ভ্যাঙ্কুভার দ্বীপে শুক্রবার ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়েছে বলে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2011, 07:06 AM

Updated : 24 Aug 2022, 03:56 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কানাডার ভ্যাঙ্কুভার দ্বীপে শুক্রবার ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়েছে বলে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে। দ্বীপটির ১৭৯ মাইল পশ্চিমে ভূপৃষ্ঠের ১৪ মাইল গভীরে ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। ইউএসজিএস'র বরাত দিয়ে বিবিসি এ খবর জানায়। ভ্যাঙ্কুভারের কেন্দ্রীয় অঞ্চলে বসবাসকারী প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্পের ফলে কংক্রিটের ভবনগুলো দুলছিল। তবে এতে করে কোনো সুনামি সতর্কতা জারি করা হয় নি। দ্বীপের গুরুত্বপূর্ণ লোকালয় পোর্ট হার্ডিতে ক্ষয়-ক্ষতির কোনো খবর পাওয়া যায় নি। ওই লোকালয়ে ৫ হাজার মানুষের বসবাস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩০০ ঘ.