২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টাটা মটরসের প্রধান নির্বাহীর পদত্যাগ

ভারতের শীর্ষস্থানীয় গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান টাটা মটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা পদত্যাগ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2011, 01:01 PM

Updated : 24 Aug 2022, 03:55 PM

মুম্বাই, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের শীর্ষস্থানীয় গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান টাটা মটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা পদত্যাগ করেছেন। কার্ল-পিটার ফরস্টার ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন বলে টাটা মটরসের পক্ষ থেকে বলা হয়েছে। শুক্রবার থেকেই আর প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বে নেই কার্ল-পিটার। কার্ল-পিটারের উদ্ধৃতি দিয়ে টাটা মটরসের ওয়েবসাইটে বলা হয়, ব্যক্তিগত কারণে কাজ চালিয়ে যাওয়া তার পক্ষে সম্ভবপর হচ্ছিলো না। তবে টাকার সঙ্গে সম্পৃক্ত থাকতে পারলে তিনি খুশি হবেন। টাটা মটরসের এক বিবৃতিতে বলা হয়, অনিবার্য কারণে কার্ল-পিটার প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে অব্যাহতি নিলেও তিনি বোর্ডের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে থাকবেন। কার্ল-পিটারের অবদানের স্বীকৃতি হিসেবে টাটা গ্র"পের চেয়ারম্যান রতন টাটাসহ কর্তৃপক্ষের ইচ্ছায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিবৃতিতে বলা হয়। ব্যক্তিগত কারণে এ পদত্যাগের কথা বলা হলেও এমন এক সময়ে কার্ল-পিটার পদত্যাগ করলেন, ব্যাপক ঢাকা-ঢোল পিটিয়েও যখন টাটার জাগুয়ার ল্যান্ড রোভার ও ন্যানোর বাজার পড়তির মুখে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৫০ ঘ.