২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'গাদ্দাফির আস্তানার খবর মিলেছে'

লিবিয়ার ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের (এনটিসি) সদস্যরা ক্ষমতাচ্যুৎ নেতা মুয়াম্মার গাদ্দাফির আস্তানার খবর পেয়েছে বলে আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2011, 08:29 PM

Updated : 24 Aug 2022, 03:53 PM

কায়রো, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের (এনটিসি) সদস্যরা ক্ষমতাচ্যুৎ নেতা মুয়াম্মার গাদ্দাফির আস্তানার খবর পেয়েছে বলে আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে। রোববার ত্রিপোলিতে এনটিসির সামরিক শাখার প্রধান আব্দুল হাকিম বেলহাজের বরাত দিয়ে আল-জাজিরা গাদ্দাফির অবস্থানের খোঁজ জানার কথা বললেও এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি। গত ২৩ অগাস্ট এনটিসির যোদ্ধারা ত্রিপোলিতে গাদ্দাফির দপ্তর বাব আল-আজিজিয়ার দখল নেওয়ার পর থেকে গাদ্দাফির খোঁজ করছে। গাদ্দাফিকে জীবিত বা মৃত ধরে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেছে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জিএনএ/১৪২৩ ঘ.