২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে পারমাণবিক বিদ্যুৎ সরবরাহ শুরু

ইরানে প্রথমবারের মতো পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে জাতীয় বিদ্যুৎ সঞ্চালন লাইনে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2011, 03:42 PM

Updated : 24 Aug 2022, 03:53 PM

তেহরান, সেপ্টেম্বর ০৪ (বিডনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানে প্রথমবারের মতো পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে জাতীয় বিদ্যুৎ সঞ্চালন লাইনে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। রোববার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা'র এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার রাত ১১টা ২৯ মিনিট থেকে বুশেহর পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হচ্ছে। ইরানের অ্যাটোমিক এনার্জি অর্গানাইজেশনের মুখপাত্র হামিদ-খাদেম কায়েমি রাষ্ট্রীয় টেলিভিশন আল-আলম'কে বলেন, এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন বুশেহর পরমাণু কেন্দ্রটি আগামী ১২ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। এর মধ্য দিয়ে তেহরান পশ্চিমা দেশগুলোর আশঙ্কা দূর করার সুযোগ পাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির আড়ালে ইরান পরমাণু অস্ত্র তৈরিতে কাজ করছে বলে পশ্চিমাদের অভিযোগ ছিলো। তবে বিদ্যুৎ উৎপাদনের জন্য তাদের পরমাণু কর্মসূচি বলে দাবি করে আসছিলো তেহরান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এএইচ/২১৩৬ ঘ.