২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ত্রিপোলি দখলের চেষ্টায় সাইফ'

লিবিয়ার ক্ষমতাচ্যুত নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম রাজধানী ত্রিপোলির আশপাশের অঞ্চল সফর করছেন এবং আদিবাসী নেতাদের সাথে বৈঠক করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2011, 11:01 AM

Updated : 24 Aug 2022, 03:53 PM

তিউনিস, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñ লিবিয়ার ক্ষমতাচ্যুত নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম রাজধানী ত্রিপোলির আশপাশের অঞ্চল সফর করছেন এবং আদিবাসী নেতাদের সাথে বৈঠক করছেন। সেইসঙ্গে তিনি রাজধানী ত্রিপোলি পুনর্দখলের প্রস্তুতি নিচ্ছেন বলেও সাইফের মুখপাত্র মুসা ইব্রাহিম শুক্রবার তিউনিসিয়া রয়টার্সকে টেলিফোনে এসব কথা জানান। তবে ঠিক কোথায় এখন অবস্থান করছেন সে সম্পর্কে কোনোকিছু জানাতে অস্বীকৃতি জানান তিনি। অবশ্য লিবিয়ার অভ্যন্তর হতেই তিনি ফোন করেছেন তা কল নম্বর থেকেই নিশ্চিত হওয়া গেছে। মুসা ইব্রাহিম লিবিয়ার জাতীয় অন্তর্বর্তীকালীন পরিষদ (এনটিসি)'র দেশ চালানোর সামর্থ্যকে উপহাস করেছেন এবং তাদের পশ্চিমা সমর্থকদের গাদ্দাফির সঙ্গে আলোচনায় বসা উচিত বলেও জানিয়েছেন। ন্যাটো এখন আল কায়েদার সঙ্গে যোগাযোগ ছিল এমন ইসলামি যোদ্ধাদের মিত্র হিসেবে কাজ করছে বলেও তিনি জানান। তিনি বলেন, "আমি অনেক ঘোরাঘুরি করছি। এই মুহূর্তে আমার ইন্টারনেট সংযোগ নেই।" তিনি আরো বলেন, "আসলে শুধু গতকালই আমি সাইফ আল-ইসলামের সঙ্গে ছিলাম। আমি তার সঙ্গে একটি সফরে ছিলাম।" সাইফ আল-ইসলাম এ সফরে আদিবাসী নেতা ও সমর্থকদের সঙ্গে বৈঠক করেছেন বলেও তিনি জানান। নিজের ও গাদ্দাফির সম্পর্কে কোনো কিছু না জানালেও তারা শক্ত অবস্থানে আছেন বলে তিনি জানিয়েছেন। তবে মুসা ইব্রাহিমের এ মন্তব্যের সত্যতা যাচাই করা সম্ভব হয় নি। অপরদিকে বিদ্রোহী এনটিসি জানিয়েছে, গাদ্দাফি ও তার ছেলে সাইফ আল-ইসলাম মরু শহর বানি ওয়ালিদে পুনর্গঠিত হচ্ছে। গাদ্দাফির জন্ম শহর সির্তের মতো এ শহরটিও এনটিসি নিয়ন্ত্রণে নিতে পারে নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৬৫৭ ঘ.