২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে ইসরায়েলি রাষ্ট্রদূত বহিস্কার

তুরস্ক শুক্রবার ইসরায়েলের রাষ্ট্রদূতকে বহিস্কার করাসহ দেশটির সঙ্গে সব সামরিক চুক্তি স্থগিত করেছে। তুরস্ক-ইসরায়েল কূটনৈতিক সম্পর্ক নামিয়ে আনা হয়েছে একেবারে নিম্নপর্যায়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2011, 11:22 AM

Updated : 24 Aug 2022, 03:52 PM

আঙ্কারা, সেপ্টেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তুরস্ক শুক্রবার ইসরায়েলের রাষ্ট্রদূতকে বহিস্কার করাসহ দেশটির সঙ্গে সব সামরিক চুক্তি স্থগিত করেছে। তুরস্ক-ইসরায়েল কূটনৈতিক সম্পর্ক নামিয়ে আনা হয়েছে একেবারে নিম্নপর্যায়ে। গত বছর গাজামুখী তুর্কি ত্রাণবহরে প্রাণঘাতী হামলার জন্য ইসরায়েল ক্ষমা চাইতে অস্বীকৃতি জানানোর প্রতিবাদে তুরস্ক এ পদক্ষেপ নিয়েছে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আহমেদ দাভুতগলু শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানান, তুরস্ক ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সেকেন্ড সেক্রেটারি পর্যায়ে নামিয়ে এনেছে। ফলে এ পদমর্যাদার ওপরের সব কর্মকর্তাকেই বুধবারের মধ্যে তুরস্ক থেকে নিজদেশে ফেরত পাঠানো হবে। "এখন ইসরায়েলের মাশুল দেওয়ার সময়" বলেন তিনি। রয়টার্স জানিয়েছে, ইসরায়েলি রাষ্ট্রদূত গ্যাবি লেভি স¤প্রতি ইসরায়েলেই আছেন। কূটনৈতিক কর্মকর্তাদের বুধবারের মধ্যে তুরস্ক ত্যাগের নির্দেশের কারণে তিনি সেখানে ফেরার পরিকল্পনা বাদ দিয়েছেন। বৃহস্পতিবার লেভির তুরস্কে ফেরার কথা ছিলো। উল্লে¬খ্য, গত বছর গাজামুখী ত্রাণবহরে ইসরায়েলের কমান্ডো অভিযানের পর থেকেই দু'দেশের সম্পর্কে অচলাবস্থা দেখা দেয়। আর এখন দু'দেশের কূটনৈতিক সম্পর্ক একেবারে নূন্যতম পর্যায়ে নেমে এলো। ইসরায়েলের ওই অভিযান নিয়ে দীর্ঘ-প্রতিক্ষীত জাতিসংঘ প্রতিবেদন প্রকাশ পেয়েছে বৃহস্পতিবার। এতে বলা হয়েছে, গাজায় ইসরায়েলের নৌ অবরোধ আইনসম্মত। কিন্তু তারা ত্রাণবহরে অযৌক্তিকভাবে মাত্রাতিরিক্ত সামরিক শক্তি প্রয়োগ করেছে। ইসরায়েল জাতিসংঘের এ প্রতিবেদন মেনে নিয়ে বলেছে, তারা তুরস্কের সঙ্গে সম্পর্ক মেরামতে আশাবাদী। কিন্তু গাজামুখী ত্রাণবহরে হামলায় হতাহতের ঘটনার জন্য ক্ষমা চাইতে এখনো নারাজ ইসরায়েল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭১৬ঘ.