২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাইবার হামলার কবলে উইকিলিক্স

যুক্তরাষ্ট্রের গোপন কূটনৈতিক নথি ফাঁস করে হৈ চৈ ফেলে দেওয়া উইকিলিক্স এর ওয়েবসাইট সাইবার হামলার শিকার হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2011, 01:27 PM

Updated : 24 Aug 2022, 03:52 PM

ওয়াশিংটন, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের গোপন কূটনৈতিক নথি ফাঁস করে হৈ চৈ ফেলে দেওয়া উইকিলিক্স এর ওয়েবসাইট সাইবার হামলার শিকার হয়েছে। উইকিলিক্সেও গোপন নথি ফাঁসের চলমান প্রক্রিয়ার মধ্যেই মঙ্গলবার এ হামলা হয়। উকিলিক্সের টুইটার পেজ এ এক বার্তায় বলা হয়, উইকিলিক্সডটঅরগ হামলার শিকার হয়েছে। পরে তারা এ হামলাকে সাইবার হামলা বলে বর্ণনা করে। তবে তারা জানায়, উইকিলিক্সের কিছু ব্যবহারকারী এ সাইটে ঢুকতে সমস্যা বোধ করলেও সাইটটি সচল আছে। জুলিয়ান অ্যাস্যাঞ্জের উইকিলিক্স ওয়েবসাইট গত বছর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রবিভাগের হাজার হাজার গোপন নথি প্রকাশ করে আলোড়ন সৃষ্টি করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯১৯ঘ.