২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে ডে-কেয়ার কর্মীর ছুরিকাঘাতে ৮ শিশু আহত

চীনের সাংহাইয়ে অভিবাসী কর্মীদের জন্য পরিচালিত একটি শিশু-পরিচর্যা কেন্দ্রে এক কর্মচারির ছুরিকাঘাতে ৮ শিশু আহত হয়েছে। স্থানীয় গণমাধ্যম একথা জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2011, 03:20 PM

Updated : 24 Aug 2022, 03:51 PM

সাংহাই, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনের সাংহাইয়ে অভিবাসী কর্মীদের জন্য পরিচালিত একটি শিশু-পরিচর্যা কেন্দ্রে এক কর্মচারির ছুরিকাঘাতে ৮ শিশু আহত হয়েছে। স্থানীয় গণমাধ্যম একথা জানায়। সাংহাইয়ের মিহাং জেলার শিশু-পরিচর্যা কেন্দ্রটিতে সোমবার ভরদুপুরে এ ঘটনা ঘটে। হামলাকারী একজন নারী কর্মচারি। বয়স ৩০। তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। চীনের 'দ্য জিনমিন ইভেনিং নিউজ' পত্রিকায় বলা হয়েছে, ৩-৪ বছর বয়সী ওই শিশুদেরকে আঘাত করতে কর্মচারিটি একটি বক্স-কাটার ব্যবহার করেছে। এতে ৪ জন শিশু গুরুতর আহত হয়। পত্রিকায় আরো বলা হয়, ডে কেয়ার সেন্টারটিতে ৩ বছর ধরে কাজ করে আসা ওই নারী মানসিকভাবে অসুস্থ বলে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১১৪ঘ.