২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উগান্ডায় ভূমিধসে ২৩ জনের প্রাণহানি

উগান্ডার পূর্বাঞ্চলে ভূমিধসে অন্তত ২৩ জন নিহত হয়েছে। আরো বহু মানুষ কাদার নীচে চাপা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2011, 01:53 PM

Updated : 24 Aug 2022, 03:51 PM

কাম্পালা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উগান্ডার পূর্বাঞ্চলে ভূমিধসে অন্তত ২৩ জন নিহত হয়েছে। আরো বহু মানুষ কাদার নীচে চাপা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। উগান্ডার রেডক্রস কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, কেনিয়া সীমান্তের কাছে প্রচণ্ড বৃষ্টি কারণে সোমবার সকালের দিকে ভূমিধস হয়। এতে বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে। রেডক্রসের মুখপাত্র ক্যাথরিন নব্বাদে বলেন, বুলাম্বুলি এলাকার মাবোনো এবং মেরু গ্রামে আমরা এ পর্যন্ত ২৩ জনের মৃত্যু সম্পর্কে নিশ্চিত হয়েছি। তবে মাত্র ১৫ টি লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে। কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। রেড ক্রস জানায়, ভারী বর্ষণের কারণে কোনো কোনো এলাকায় প্রবল বন্যা এবং ফসলের ক্ষয়-ক্ষতি হয়েছে। গত বছর মার্চে একই দুর্যোগে উগান্ডায় বেশ কিছু মানুষ নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৫০ঘ.