২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে জঙ্গি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৬

পাকিস্তানে একটি আধা-সামরিক বাহিনীর তল্লাশি চৌকিতে জঙ্গি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2011, 05:35 PM

Updated : 24 Aug 2022, 03:50 PM

চিত্রল, পাকিস্তান, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রযটার্স)- পাকিস্তানে একটি আধা-সামরিক বাহিনীর তল্লাশি চৌকিতে জঙ্গি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে। শনিবার ভোরে আফগানিস্তান থেকে কয়েকশ' জঙ্গি এসে ওই হামলা চালায়। সা¤প্রতিক মাসগুলোতে আফগান সীমান্ত পাড়ি দিয়ে জঙ্গিদের পাকিস্তানে হামলা চালানোর ঘটনা বেড়ে গেছে। বিষয়টি পাকিস্তান ও আফগানিস্তানের জন্য উদ্বেগের হয়ে দাঁড়িয়েছে। দুটি দেশই তালেবান ও আল- কায়েদা জঙ্গিদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। আফগানিস্তানের নুরিস্তান প্রদেশের ঠিক উত্তর-পশ্চিম দিকে সীমান্তবর্তী গ্রাম আরানদুতে একটি আধা সামরিক বাহিনীর তল্লাশি চৌকিতে চালানো ওই হামলায় নিহতদের মধ্যে চিত্রল স্কাউটের সেনা ও পুলিশ সদস্যরা রয়েছেন। পাকিস্তানি তালেবান কমান্ডারদের বরাত দিয়ে সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, "আফগানিস্তানের স্থানীয় লোকজনের সহযোগিতায় ফাজুল¬াহ ও মৌলভি ফকির মোহাম্মদের নেতৃত্বে সোয়াত, দির ও বাজুর হতে সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর চৌকিতে হামলা চালিয়েছে।" বিশ্লে¬ষকদের মতে, সেনাবাহিনীর অভিযানের মুখে আফগানিস্তানে পালিয়ে যাওয়া পাকিস্তানি তালেবান যোদ্ধারা সংগঠিত হয়ে নিজ দেশের সীমান্ত অঞ্চলের জন্য হুমকিতে পরিণত হয়েছে। চিত্রল স্কাউটের কর্মকর্তা হারুন রশিদ বলেছেন, ২৬ সেনা ও ১০ জন সীমান্ত পুলিশ নিহত হয়েছেন। অন্যদিকে সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ৭টি সেনা তল্ল¬াশি চৌকিতে হামলা চালানোর সময় ১২ জঙ্গিও নিহত হয়েছেন। ] ওই বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা বাহিনীর মধ্যে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, "জঙ্গিরা তল্ল¬াশি চৌকিতে ভারি অস্ত্র ও মর্টার হামলা চালিয়েছে।" এ বিষয়ে তিনি বিস্তারিত আর কিছু জানান নি। তবে ওই এলাকার এক গোয়েন্দা কর্মকর্তা জানান, হামলাকারীরা সংখ্যায় কয়েকশ' ছিল। জুলাইয়ে পাকিস্তানের দির অঞ্চলে আফগানিস্তানের প্রায় ছয়শ' জঙ্গি সীমান্ত পেরিয়ে পাকিস্তানে এসে হামলা চালায়। ওই হামলায় ৪৫ জঙ্গি ও পাকিস্তানের ২৭ জন কর্মকর্তা নিহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এএইচ/২৩৩১ ঘ.