২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কানের উত্তরসূরি খোঁজার প্রক্রিয়া শুরু

আনুষ্ঠানিকভাবে নতুন প্রধান নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে জাপানের ক্ষমতাসীন দল ডেমোক্র্যাটিক পার্টি (ডিপিজে)। প্রধানমন্ত্রী নাওতো কানের পদত্যাগের পর ডিপিজের নতুন প্রধানই হবেন জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2011, 11:03 AM

Updated : 24 Aug 2022, 03:50 PM

টোকিও, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আনুষ্ঠানিকভাবে নতুন প্রধান নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে জাপানের ক্ষমতাসীন দল ডেমোক্র্যাটিক পার্টি (ডিপিজে)। প্রধানমন্ত্রী নাওতো কানের পদত্যাগের পর ডিপিজের নতুন প্রধানই হবেন জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী। দলীয় প্রধান নির্বাচনে জাপানের বর্তমান অর্থমন্ত্রী ইয়োশিহিকো নোদা, বাণিজ্যমন্ত্রী বানরি কাইদা, সাবেক পররাষ্ট্রমন্ত্রী সেইজি মায়েহারাসহ পাঁচজন শনিবার নিবন্ধন করেছেন। ২৯ অগাস্ট এ নির্বাচন হবে। প্রধানমন্ত্রী নাওতো কান শুক্রবার ক্ষমতাসীন ডিপিজের প্রধানের পদ থেকে পদত্যাগ করেন। চলতি বছর মার্চের ভয়াবহ ভূমিকম্প ও সুনামির পর পারমাণবিক বিপর্যয় মোকাবেলায় তার ভূমিকা কঠোর সমালোচনা মুখে পড়ে। ওই সময় তার জনপ্রিয়তাও হ্রাস পায়। তবে কানের পর যে আসবেন, তাকেও চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে বিশ্লেষকদের ধারণা। রপ্তানিকে হুমকির মুখে ফেলে দেয়া পুনর্জাগরিত ইয়েন সমস্যা সমাধান, দুর্যোগ পরবর্তী অবকাঠাকো নির্মাণ, সুনামির পর পরমাণু সংকট নিস্পত্তির পর নতুন জ্বালানি নীতিমালা ও সামাজিক কল্যাণমূলক কাজের তহবিল সংগ্রহ করতে হবে। সেইসঙ্গে বিপুল পরিমাণে জন ঋণের নিয়ন্ত্রণ করতে হবে। তবে নীতিমালা নয় ক্ষমতায় টিকে থাকার বিষয়টিই ডেমোক্র্যাটদের বেশি তাড়িত করছে বলে ধারণা করা হচ্ছে। ব্যাপক পরিবর্তনের প্রতিশ্র"তি দিয়ে ২০০৯ সালে ক্ষমতায় আসে ডিপিজে। ফ্লিপফ্লপ নীতিমালা, সিদ্ধান্তহীনতা ও দুর্যোগ মোকাবেলায় অদক্ষতার কারণে জনপ্রিয়তা হ্রাস পেয়েছে ক্ষমতাসীন এ দলটির। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/জেকে/১৬৫৭ ঘ.