২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হারিকেন আইরিন: যুক্তরাষ্ট্রের ৬ রাজ্যে জরুরি অবস্থা

যুক্তরাষ্ট্রে ধেয়ে যাচ্ছে হারিকেন আইরিন। শুক্রবার এ ঘূর্ণিঝড় বয়ে যাওয়ার আশঙ্কায় নর্থ ক্যারোলাইনা থেকে নিউ ইয়র্ক পর্যন্ত পূর্ব উপকূল বরাবর সতর্কতা জারি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2011, 04:35 PM

Updated : 24 Aug 2022, 03:49 PM

উইলমিংটোন, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রে ধেয়ে যাচ্ছে হারিকেন আইরিন। শুক্রবার এ ঘূর্ণিঝড় বয়ে যাওয়ার আশঙ্কায় নর্থ ক্যারোলাইনা থেকে নিউ ইয়র্ক পর্যন্ত পূর্ব উপকূল বরাবর সতর্কতা জারি করা হয়েছে। জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে নর্থ ক্যারোলাইনা, ম্যারিল্যান্ড, ভার্জিনিয়া, দেলাওয়ার, নিউ জার্সি এবং নিউ ইয়র্কে। দেলাওয়ার, ম্যারিল্যান্ড, নিউ জার্সি এবং নর্থ ক্যারোলাইনা থেকে লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আইরিনের কবলে এর আগে লন্ডভন্ড হয়েছে বাহামা দ্বীপপুঞ্জ। বহু সংখ্যক বাড়ি ধ্বংস হওয়া ছাড়াও বন্যায় ভেসে যায় চারদিক। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে অন্ধকারে ঢাকা পড়ে গোটা অঞ্চল। শনিবার বিকালের মধ্যে ঝড়টি প্রথম নর্থ ক্যারোলাইনার ওপর দিয়ে বয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। একারণে প্রেসিডেন্ট বারাক ওবামা নিজে নর্থ ক্যারোলাইনায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি বলেন, এই জরুরি অবস্থা ঘোষণার মধ্য দিয়ে আমি সরকারি সব প্রতিষ্ঠানকে প্রস্তুত থাকার নির্দেশ দিচ্ছি। যাতে যে কোনো পরিস্থিতিই দ্রুত সামলে ওঠা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৬৪৬ঘ.