ত্রিপোলি, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার বিদ্রোহীরা রাজধানী ত্রিপোলির কেন্দ্রস্থল দখলে নিয়েছে। বিদ্রোহী বাহিনীর হাতে মার খেয়ে গাদ্দাফি অনুগত বাহিনী পিছু হটেছে। জনতা রাস্তায় নেমে উল্লাস প্রকাশ করছে।
পাশাপাশি গাদ্দাফির দুই ছেলেকে বিদ্রোহীরা গ্রেপ্তার করেছে বলে আল জাজিরা জানিয়েছে।
এর আগে বিদ্রোহীদের এক প্রতিনিধি দেশটির পশ্চিমাঞ্চলীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এই শহরে প্রবেশ করে।
লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফি রাজধানী ত্রিপোলিতে থেকেই তার বিরুদ্ধে বিদ্রোহ দমনের লক্ষ্যে অনুগত বাহিনীকে বিদ্রোহীদের দমনে পরিচালনা করছিলেন।
চলতি বছরের ফেব্র"য়ারিতে লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির ৪১ বছরের শাসন অবসানের লক্ষ্যে গণআন্দোলন শুরু হয়। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপের মুখেও ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি জানান গাদ্দাফি।
এর পরিপ্রেক্ষিতে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়।
লিবিয়ার বিদ্রোহীপক্ষ দেশটির পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতে শক্ত অবস্থান নেয়। এই শহরটিকে র্অর্ন্তবতীকালীন রাজধানী ঘোষণা করে। পাশাপাশি যুদ্ধ পরিচালনার জন্য র্অর্ন্তবতীকালীন একটি পর্ষদও গঠন করে।
বিদ্রোরীরা পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সমর্থন ও সহায়তা পায়। চলতি বছরের মে মাস থেকে গাদ্দাফি অনুগত বাহিনীর বিভিন্ন লক্ষ্যস্থলে বিমান হামলা চালায় ন্যাটো। ন্যাটোর এই অভিযান এখনো অব্যাহত রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/০৯৩০ ঘ.
bdnews24