২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে বাস দুর্ঘটনায় নিহত ৩৫

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে একটি বাস দুর্ঘটনায় অন্তত ৩৫ জন নিহত ও ২৪ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2011, 01:53 PM

Updated : 24 Aug 2022, 03:48 PM

ঢাকা, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে একটি বাস দুর্ঘটনায় অন্তত ৩৫ জন নিহত ও ২৪ জন আহত হয়েছে। রাজধানী কাবুল ও কান্দাহারের মধ্যকার মূল সড়কে দ্রুত গতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে গিয়ে এ দুঘর্টনা ঘটে। কান্দাহার প্রদেশের জনস্বাস্থ্য বিভাগের প্রধান আব্দুল কায়ুম পোখলা বিবিসি বলেন, "আজ সকালে একটি বাস দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ২৪ জন আহত হয়েছে।" শনিবার সকালে কান্দাহার শহর থেকে ৪০ কিলোমিটার পূর্ব দিকের দামান অঞ্চলে ওই দুর্ঘটনা ঘটে বলে কর্মকর্তারা জানান। কান্দাহারের ট্রাফিক বিভাগের প্রধান মোহাম্মাদোল্লাহ এ দুর্ঘটনার জন্য বাস চালককে দায়ী করে বলেন, তিনি দ্রুত গতিতে বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন। দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখতে ওই এলকায় একটি তদন্ত দল পাঠানো হয়েছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএইচ/১৯৪৬ ঘ.