২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দাম রেকর্ড ছোঁয়ায় ভারতে স্বর্ণের চাহিদা কমছে

ভারতে স্বর্ণের দাম ২ শতাংশেরও বেশি বেড়ে প্রতি ১০ গ্রাম সোনার দাম হয়েছে ২৭ হাজার ৮৮৭ রুপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2011, 03:43 PM

Updated : 24 Aug 2022, 03:47 PM

মুম্বাই, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতে স্বর্ণের দাম ২ শতাংশেরও বেশি বেড়ে প্রতি ১০ গ্রাম সোনার দাম হয়েছে ২৭ হাজার ৮৮৭ রুপি। ফলে বিয়ে ও অন্যন্য অনুষ্ঠানের জন্য গ্রাহকদের স্বর্ণ কেনার প্রবণতা কমছে। পার্কার এগ্রোচেম এক্সপোর্টস লিমিটেডের একজন ডিলার বলেছেন, "চাহিদা খুব নগণ্য। দাম খুব দ্রুত বাড়ছে। ক্রেতারা এর সঙ্গে খাপ খাওয়াতে পারছে না।" তিনি আরো বলেন, "ক্রেতারা দাম ঠিক হয়ে যাওয়ার আশায় আছে। তারা শুধু আশায়ই আছে, কিন্তু কিছু হচ্ছে না। দাম বাড়ছেই। ত্রেতাদের হাসফাস অবস্থা।" আগামী ছয় মাসের মধ্যে এক আউন্স স্বর্ণের দাম হতে পারে ১ হাজার ৯০০ মার্কিন ডলার। বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকটের মধ্যে নিরাপদ বিনিয়োগের লক্ষ্যে স্বর্ণের ব্যবহার বেড়ে যাওয়ায় এ মূল্যবৃদ্ধি ঘটতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৩৯ঘ.