২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যান্সার রোগীদের উদ্বেগ কমাতে সহায়ক সঙ্গীত

ক্যান্সার আক্রান্ত রোগীদের উদ্বেগ কমানো এবং মন ভালো করতে সহায়ক সঙ্গীত। বিভিন্ন গবেষণার ফল বিশ্লে¬ষণ করে গবেষকরা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2011, 10:30 AM

Updated : 07 Jul 2022, 08:59 PM

নিউইয়র্ক, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ক্যান্সার আক্রান্ত রোগীদের উদ্বেগ কমানো এবং মন ভালো করতে সহায়ক সঙ্গীত। বিভিন্ন গবেষণার ফল বিশ্লে¬ষণ করে গবেষকরা একথা জানিয়েছেন।

তবে কোন ধরনের সঙ্গীত রোগীর জন্য বেশি উপকারী-- নির্দিষ্ট সময়ে কোন মিউজিক থেরাপিস্টের কাছে যাওয়া, নাকি হাসপাতালে সিডিতে রেকর্ড করা গান শোনা--তা গবেষণাগুলো থেকে স্পষ্ট জানা যায়নি।

কিন্তু ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ের মিউজিক থেরাপিস্ট ডেব্রা বার্নস বলেছেন, থেরাপিস্টরা মানসিক চাপপূর্ণ চিকিৎসার ক্ষেত্রে রোগীদের মানসিক চাপ ও উদ্বেগ কমাতে বিশেষভাবে সাহায্য করতে পারে।

বার্নস আরো বলেন, তাৎক্ষণিক সমস্যা যেমন: ব্যাথা, উদ্বেগ হালকা করতে আমরা বিভিন্ন ধরনের সঙ্গীত ব্যবহার করতে পারি। আবার দীর্ঘ মেয়াদেও সঙ্গীতের সহায়তা নেওয়া যায়। যেমন: পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ বাড়াতে।

এ বিশ্লে¬ষণের জন্য ফিলাডেলফিয়ার ড্রেক্সেল বিশ্ববিদ্যালয়ের সৃষ্টিশীল শিল্প থেরাপিস্ট জোক ব্রাডিট ও তার সহকর্মীরা আগের ৩০ টি গবেষণার তথ্য পর্যালোচনা করেছেন।

ওই গবেষণাগুলোতে প্রায় ২ হাজার ক্যান্সার রোগীর ওপর মিউজিক থেরাপি বা গান শোনার প্রভাব নিরীক্ষণ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৬২৬ঘ.