২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় দফা ক্যামোথেরাপি নিয়ে দেশে ফিরলেন শাভেজ

ক্যান্সার আক্রান্ত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ কিউবায় কেমোথেরাপি গ্রহণ শেষে দেশে ফিরেছেন ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2011, 09:22 AM

Updated : 24 Aug 2022, 03:47 PM

কারাকাস, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্যান্সার আক্রান্ত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ কিউবায় কেমোথেরাপি গ্রহণ শেষে দেশে ফিরেছেন । কারাকাসে প্রেসিডেন্টের বাসভবনের বাইরে দাঁড়িয়ে তিনি বলেন, "আমি এখন সুস্থ বোধ করছি।" তার শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়ে নি বলেও জানান তিনি। ক্যান্সারে আক্রান্ত শ্যাভেজ দ্বিতীয় দফা কেমোথেরাপি গ্রহণ করতে কিউবা গিয়েছিলেন। গত জুন মাসে কিউবায় অস্ত্রোপচারের মাধ্যমে শ্যাভেজের শরীর থেকে একটি টিউমার অপসারণের পর সেখানে ক্যান্সারের চিকিৎসা গ্রহণ করছেন তিনি। তবে তার ক্যান্সারের প্রকৃত ধরন এখনও জানা যায় নি। জুলাই মাসে প্রথমবারের মতো কেমোথেরাপি দেওয়া হয় তাকে। তবে আবারো কেমোথেরাপি দিতে হবে কিনা সে বিষয়েও শ্যাভেজ কিছু জানেন না। এদিকে ক্যান্সার আক্রান্ত প্রেসিডেন্ট ২০১২ সালের ডিসেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচনে অংশ নেবে না বলে গুজব উঠেছে দেশটিতে। অবশ্য গত মাসে দেওয়া এক ভাষণে শ্যাভেজ জানান, তিনি আসন্ন নির্বাচনে আবারো জয়ের আশা করছেন। ১৯৯৯ সাল থেকে ভেনেজুয়েলার রাষ্ট্রক্ষমতায় রয়েছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৫১৬ ঘ.