আম্মান, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় নতুন করে নিরাপত্তা বাহিনীর দমনাভিযানে বৃহস্পতিবার দুটো উত্তরাঞ্চলীয় শহরে অন্তত ৫ জন নিহত হয়েছে।
'সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস' জানিয়েছে, লেবানন সীমান্তের কাছে কাসির এলাকায় সকালের দিকে নিরাপত্তা বাহিনীর ট্যাংক হামলায় নিহত ৫ জন এবং আহত ১৬ জনের নামের তালিকা তাদের কাছে আছে।
আরেকটি মানবাধিকার সংগঠন সিরিয়ান রেভল্যুশনারী কোঅরর্ডিনেটিং ইউনিয়ন বলেছে, কাসির এলাকায় এলাপাতাড়ি গুলিতে নিহত এক নারী ও শিশুসহ অন্তত ৯ জনকে তারা সনাক্ত করেছে।
সিরিয়ার উত্তর-দক্ষিণে প্রধান মহাসড়কের কাছে সারাকেব শহরে প্রায় ১৪ টি ট্যাংক এবং সশস্ত্র যান প্রবেশ করাসহ নিরাপত্তা বাহিনীর হাতে ১শ জন গ্রেপ্তার হয়েছে বলে টেলিফোনে জানিয়েছে স্থানীয় অধিবাসীরা।
স
bdnews24