কাবুল, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার রাস্তার ধারে পেতে রাখা বোমা বিস্ফোরণে ৫ বিদেশি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ন্যাটো বাহিনী।
তালেবানদের গুলিতে হেলিকপ্টার ভূপাতিত হয়ে ৩০ জন বিদেশি সেনা নিহত হওয়ার এক সপ্তাহ পেরোতে না পেরোতেই আবারো বিদেশি সেনা নিহতের এ ঘটনা ঘটলো।
এ নিয়ে আফগানিস্তানে আগস্টে এ পর্যন্ত বিদেশি সেনা নিহতের সংখ্যা দাঁড়ালো অন্তত ৫০ জনে।
বৃহস্পতিবারের বোমা বিস্ফোরণের ঘটনা সম্পর্কে ন্যাটো বিস্তারিত কিছু জানায়নি। নিহত সেনারা কোন দেশের সে ব্যাপারেও তারা কিছু বলেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৬২২ঘ.
bdnews24