২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মায়ের রক্ত পরীক্ষায় জানা যাবে শিশু ছেলে না মেয়ে

গর্ভবতী মায়ের রক্ত পরীক্ষা করে গর্ভধারণের প্রাথমিক পর্যায়েই শিশু ছেলে না মেয়ে তা জানা সম্ভব। যুক্তরাষ্ট্রের গবেষকরা মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2011, 06:12 PM

Updated : 24 Aug 2022, 03:44 PM

নিউইয়র্ক, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গর্ভবতী মায়ের রক্ত পরীক্ষা করে গর্ভধারণের প্রাথমিক পর্যায়েই শিশু ছেলে না মেয়ে তা জানা সম্ভব। যুক্তরাষ্ট্রের গবেষকরা মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। শিশুর লিঙ্গ নির্ধারণে যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রচলিত পদ্ধতিগুলোর চেয়ে এটি বেশি কার্যকর বলে মত দিয়েছেন তারা। এ পদ্ধতিতে মায়ের রক্তে ক্রোমজোম পরীক্ষা করে বোঝা যায় শিশু ছেলে না মেয়ে হবে। গবেষকরা বলছেন, যেসব পরিবারে হেমোফিলিয়ার মতো যৌন-সম্পর্কিত জিনগত বৈকল্য রয়েছে বিশেষত ওইসব পরিবারের ক্ষেত্রে এ পরীক্ষা খুবই প্রয়োজনীয়। কারণ এ ধরনের বৈকল্যে সাধারণত ছেলে শিশুরাই আক্রান্ত হয়। যদি জানা যায় শিশুটি মেয়ে তবে রোগনির্ণয়ের জন্য নানারকম পরীক্ষা-নিরীক্ষা থেকে মা রেহাই পেতে পারে। গর্ভপাতের ঝুঁকি আছে এমন সব পরীক্ষাও এতে করে এড়ানো সম্ভব হবে। কিন্তু এ পরীক্ষার একটি ক্ষতিকর দিকের ব্যাপারেও সতর্ক করে দিয়েছেন গবেষকরা। আর তা হচ্ছে, শিশুটি কাম্য লিঙ্গের না হলে গর্ভপাত ঘটিয়ে এ পরীক্ষার অপব্যবহার। "শিশু ছেলে না মেয়ে তা জানতে বাবা-মায়েরা রক্তপরীক্ষার আশ্রয় নিলে আর এর ফলাফলের ভিত্তিতে গর্ভপাত ঘটালেই দেখা দেবে বিপত্তি," বলেছেন, টাফটস ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের ডা. ডায়না বিয়ানচি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২১২ঘ.