২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'দক্ষিণের মন্ত্রীকে হত্যার ষড়যন্ত্রে উত্তর কোরিয়া'

সামরিক অভিযানের হুমকি দেওয়ায় দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র করছে উত্তর কোরিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2011, 03:42 AM

Updated : 24 Aug 2022, 03:44 PM

সউল, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সামরিক অভিযানের হুমকি দেওয়ায় দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র করছে উত্তর কোরিয়া। সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যম বুধবার এ খবর প্রকাশ করলেও এ বিষয়ে মুখ খোলেনি পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্রমন্ত্রী কিম কানজিন সম্প্রতি বলেছিলেন, উত্তর কোরিয়া যদি দক্ষিণ কোরিয়ার ওপর আক্রমণ অব্যাহত রাখে, তবে সামরিক অভিযানের মধ্য দিয়ে তার জবাব দেওয়া হবে। কিমের এ বক্তব্যে ক্ষুব্ধ হয়ে উত্তর কোরিয়ার কমিউনিস্ট সরকার ইতোমধ্যে তাকে হত্যার জন্য এজেন্ট লাগিয়েছে বলে সংবাদ মাধ্যমের খবর। আর এ দায়িত্ব নিয়ে কয়েকজন আততায়ী ইতোমধ্যে দক্ষিণ কোরিয়ার মাটিতে পা রেখেছে বলেও গোয়েন্দাদের ধারণা। জুয়আং পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ষড়যন্ত্র আঁচ করে প্রতিরক্ষামন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। চার জন সশস্ত্র সৈন্য সব সময় তার সঙ্গে থাকছেন। তিনি বাইরে যেখানেই যাচ্ছেন, তাকে ঘিরে থাকছে বিশেষ ওই নিরাপত্তা রক্ষীরা। বার্তা সংস্থা ইয়ানহোপ জানায়, আততায়ী কত জন এবং তারা কী ভাবে আসছে, তা এখন আতিপাতি করে খুঁজছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দারা। তারা ধারণা করছে, পিয়ংইয়ংয়ের পাঠানো আততায়ীরা তৃতীয় কোনো দেশেরও হতে পারে। সরকারি একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থাটির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গোয়েন্দা কর্মকর্তারা মোটিমুটি নিশ্চিত- আততায়ীরা দক্ষিণ কোরিয়ায় ঢুকে পড়েছে। প্রতিরক্ষামন্ত্রীকে হত্যার এ ষড়যন্ত্র সউল বেশ গুরুত্বের সঙ্গেই নিচ্ছে বলে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়। কারণ, এর আগেও উত্তর কোরিয়া আততায়ী পাঠিয়ে দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতাদের হত্যার ষড়যন্ত্র করে; ার ১৯৯৭ সালে জিম সউলের কাছে কিম জং ইলের এক ভাগ্নেকে হত্যায়ও সফল হয়। পাশাপাশি দুই দেশ সমাজতান্ত্রিক উত্তর কোরিয়ার সঙ্গে ধনতান্ত্রিক দক্ষিণ কোরিয়ার বিরোধ দীর্ঘদিনের। দেশ দুটি কয়েকবার যুদ্ধেও জড়িয়েছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/০৯২৪ ঘ.