২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক যোদ্ধাদের ফেরার আহ্বান ইরাকের আইএসআই'র

আল কায়েদার সাথে সম্পৃক্ত ইসলামিক স্টেট অব ইরাক (আইএসআই) তাদের দলছুট সাবেক যোদ্ধাদের ফিরে আসার আহ্বান জানিয়েছে। অগত্যা তাদের ওপর হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছে ইরাকের এই জঙ্গি সংগঠনটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2011, 10:56 AM

Updated : 24 Aug 2022, 03:43 PM

বাগদাদ, অগাস্ট ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আল কায়েদার সাথে সম্পৃক্ত ইসলামিক স্টেট অব ইরাক (আইএসআই) তাদের দলছুট সাবেক যোদ্ধাদের ফিরে আসার আহ্বান জানিয়েছে। অগত্যা তাদের ওপর হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছে ইরাকের এই জঙ্গি সংগঠনটি। ২০০৬ সালে আল কায়েদার প্রতি অনাস্থা জানিয়ে ইরাকে সাহওয়া মিলিশিয়া বা অ্যায়েকেনিং কাউন্সিল গঠিত হয়। তারা মার্কিন ও শিয়া নেতৃত্বাধীন সরকারি বাহিনীতে যোগ দেয়। দলছুট এই যোদ্ধাদের উদ্দেশ্যে ঘণ্টাব্যাপী এক অডিওবার্তায় সংগঠনটির মুখপাত্র আবু মোহাম্মদ আল আদনানি জানান, তারা (দলছুট সদস্যরা) ফিরে এসে ক্ষমা না চাইলে তাদের ওপর হামলা চালানো হবে। ঐুক্তরাষ্ট্রভিত্তিক এসআইটিই গোয়েন্দা সংস্থা সোমবার এ কথা জানায়। আবু মোহাম্মদ আদনানি বলেন, "সব ধরনের সমস্যা ও চ্যালেঞ্জ সত্ত্বেও সংগঠনটি শক্তিশালী হয়ে উঠছে এবং এখনও বিদেশি যোদ্ধাদের প্রশিক্ষণ ও আশ্রয় দান অব্যাহত রেখেছে।" সাবেক যোদ্ধাদের উদ্দেশ্যে তিনি বলেন, "আপনারা আমাদের হত্যা করতে যতো চেষ্টা চালাচ্ছেন আমরা তারচে' বেশি আপনাদের নির্দেশনা দিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছি। ১০ লাখ মানুষকে হত্যা করেও আমাদের কাছে এসে ক্ষমা চাইলে আমরা তা গ্রহণ করব।" ইরাক সরকারের মধ্যে সাহওয়ার সাবেক যোদ্ধাদের যোগদানকে ইরাকে স্থিতিশীলতা ফিরিয়ে আনার উপায় হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু বর্তমান শিয়া নেতৃত্বাধীন সরকার সাহওয়ার সদস্যদের নিজেদের সঙ্গে যুক্ত করার অঙ্গীকার পূরণ না করায় উদ্বিগ্ন হয়ে উঠছে তারা। সরকারের সঙ্গে সাবেক এই যোদ্ধাদের সম্পৃক্ত করার যে প্রক্রিয়া তার ধীর গতির সমালোচনা করে দু'বছর আগে পেন্টাগন জানিয়েছিল, এতে করে নিরাপত্তা ব্যবস্থা হুমকির মুখে পড়তে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৬৪৮ ঘ.