২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধূমপায়ীদের পছন্দ করে না মার্কিনিরা

মোটা এবং ধূমপায়ী উভয়কেই বাঁকা চোখে দেখে আমেরিকনরা। কিন্তু এ দুয়ের মধ্যে ধূমপায়ীদেরকেই তারা বেশি অপছন্দ করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2011, 02:55 PM

Updated : 24 Aug 2022, 03:42 PM

ওয়াশিংটন, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মোটা এবং ধূমপায়ী উভয়কেই বাঁকা চোখে দেখে আমেরিকনরা। কিন্তু এ দুয়ের মধ্যে ধূমপায়ীদেরকেই তারা বেশি অপছন্দ করে। শুক্রবার প্রকাশিত এক জরিপে এ তথ্য বেরিয়ে এসেছে। জুলাইয়ে গ্যালোপ পরিচালিত এ জরিপে দেখা যায়, প্রতি চার জনে একজন মার্কিনি ধূমপায়ীদেরকে মোটেও শ্রদ্ধার চোখে দেখে না। অন্যদিকে, ১২ শতাংশ মার্কিনি মোটাদের বাঁকা চোখে দেখে। দুই দশক আগেও মার্কিনিরা ধূমপায়ীদের এতটা অপছন্দ করতো না। ১৯৯১ সালে এ হার ছিল ১৭ শতাংশ। ২০১১ সালে এ হার ২৫ শতাংশে পৌঁছেছে। ওদিকে, ধূমপায়ীদের সংখ্যাও কমেছে। ১৯৯১ সালে ধূমপায়ীর সংখ্যা ছিলো ২৭ শতাংশ। এখন এ হার কমে দাঁড়িয়েছে ২২ শতাংশে। জরিপে দেখা গেছে, যারা ধূমপান করে না মূলত তারাই ধূমপায়ীদের অপছন্দ করে বেশি। তবে জরিপে এও দেখা গেছে, যে, ৫ শতাংশ ধূমপায়ী মনে করে তারা শ্রদ্ধাষ্পদ হওয়ার যোগ্য নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৪৯ঘ.