২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌরঝড়ে বিপর্যস্ত হতে পারে বিশ্ব

গত কয়েকদিনে সূর্যের উপরিপৃষ্ঠে কয়েকটি বিশাল বিস্ফোরণ ঘটেছে। এতে করে সৌরঝড়ে আগামী কয়েকদিনে বিশ্বব্যাপী স্যাটেলাইট, টেলিযোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থায় বিঘ্ন ঘটার আশঙ্কা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2011, 02:10 PM

Updated : 24 Aug 2022, 03:42 PM

নিউ ইয়র্ক, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/রয়টার্স)-গত কয়েকদিনে সূর্যের উপরিপৃষ্ঠে কয়েকটি বিশাল বিস্ফোরণ ঘটেছে। এতে করে সৌরঝড়ে আগামী কয়েকদিনে বিশ্বব্যাপী স্যাটেলাইট, টেলিযোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থায় বিঘ্ন ঘটার আশঙ্কা করা হচ্ছে। সূর্য থেকে চারদিকে ছড়িয়ে পড়া মৌলিক কণার স্রোত বা সৌরবায়ু পৃথিবীর আয়নমন্ডলে আঘাত হানার কারণে এ বিপত্তি দেখা দিতে পারে। এ কারণে যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা ইতোমধ্যেই স্যাটেলাইট, টেলিযোগাযোগ ও বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। যুক্তরাষ্ট্রের জাতীয় সমুদ্র ও বায়ুমন্ডল প্রসাশনের মহাশূণ্য আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের বিজ্ঞানী যোসেফ কানচেস বলেন, "আসন্ন এ সৌরঝড় মাঝারি থেকে শক্তিশালী হওয়ার সম্ভাবনা আছে।" তিনি জানান, চলতি সপ্তাহেই সৌরঝড়ের প্রভাব পড়বে যোগাযোগ ব্যবস্থা ও গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) স্যাটেলাইটে। ফলে বিশ্বে স্যাটেলাইট নির্ভর যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হবে। সৌরবায়ুর কারণে পৃথিবীর উত্তর ও দক্ষিণের মেরুবর্তী অঞ্চলে মেরুজ্যোতিও দেখা দিতে পারে বলে জানান কানচেস। পৃথিবীর বায়ুুমন্ডলের উপরিস্তরের পরমাণুর সঙ্গে সৌরবায়ু বাহিত উত্তপ্ত মৌলিক কণার সংঘর্ষে সৃষ্টি হয় মেরুজ্যোতি। এতে মেরু সংলগ্ন এলাকগুলো থেকে রাতের আকাশে বিস্ময়কর আলোর নাচন দেখা যায়। সূর্যে সংঘটিত কোনোকিছুর প্রভাব পৃথিবীতে পড়া বিরল ঘটনা। তবে অতীতে এমন ঘটনা ঘটার নজির আছে। ১৯৮৯ সালে সৌরঝড়ের প্রভাবে কানাডার কুইবেক প্রদেশের বিদ্যুৎ ব্যবস্থা অচল হয়ে যায়। এতে কয়েক ঘন্টা বিদ্যুৎ বিভ্রাটের দুর্ভোগে পড়ে কুইবেকের প্রায় ৬০ লাখ মানুষ। এ পর্যন্ত সবচেয়ে বড় সৌরঝড় রেকর্ড করা হয়েছে ১৮৫৯ সালে। তখন বিশ্বের যোগাযোগ ব্যবস্থা টেলিগ্রাফেই সীমাবদ্ধ ছিল। সৌরঝড়ের কারণে বিশ্বব্যাপী টেলিগ্রাফ কার্যালয়গুলো অচল হয়ে পড়ে। আর উত্তর মেরুতে এত বড় মেরুজ্যোতি সৃষ্টি হয় যে তা প্রায় কর্কটক্রান্তি এলাকায় অবস্থিত ওয়েস্ট ইন্ডিজ থেকেও দেখা গিয়েছিলো। কিছু টেলিগ্রাফ কর্মী তড়িতাহত হয়েছিলেন। কোথাও কোথাও টেলিগ্রাফের কাগজে আগুন ধরে গিয়েছিলো। সা