সাও পাওলো, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্রাজিলের প্রতিরক্ষামন্ত্রী নেলসন জোবিম পদত্যাগ করেছেন। জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিয়ে বিরূপ মন্তব্য করার পরিপ্রেক্ষিতে মন্ত্রিত্ব হারাতে বাধ্য হন জোবিম।
বৃহস্পতিবার জোবিমের স্থলে নতুন মন্ত্রীর নাম ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট দিলমা রৌসেফ।
এ নিয়ে ব্রাজিলের সাত মাস বয়সী নতুন সরকার থেকে পদত্যাগ করলেন তিনজন মন্ত্রী।
প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, সাবেক পররাষ্ট্রমন্ত্রী সেলসো অ্যামোরিমকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে।
নেলসন জোবিম বৃহস্পতিবার দিনের শেষ ভাগে প্রেসিডেন্ট রৌসেফের সাথে সংক্ষিপ্ত বৈঠক শেষে প্রতিরক্ষা মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।
পরিচয় প্রকাশ না করার শর্তে সরকারের একজন কর্মকর্তা রয়টার্সকে জানান, প্রেসিডেন্ট রৌসেফ বর্ষীয়ান প্রতিরক্ষামন্ত্রীকে হয় পদত্যাগ করুন নয়তো বরখাস্ত করা হবে বলে জানান। এরপরই জোবিম পদত্যাগ করেন।
জানা গেছে, শুরু থেকেই প্রেসিডেন্ট রৌসেফের মন্ত্রিসভার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে জোবিম সন্তুষ্ট ছিলেন না।
সাবেক প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভার মন্ত্রিসভায় দায়িত্বপালনকারী বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার মধ্যে জোবিমও একজন যিনি পরবর্তী প্রেসিডেন্ট রৌসেফের মন্ত্রিসভায় ছিলেন।
বেশ দীর্ঘ সময় ধরে বর্তমান প্রশাসনের কর্মকাণ্ড নিয়ে মতবিরোধ অপ্রকাশ্য থাকলেও সা
bdnews24