প্যারিস, আগস্ট ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজির বন্ধুকে আর্থিক লাভ করিয়ে দেওয়ার অভিযোগে তদন্তের মুখোমুখি হচ্ছেন আইএমএফ-প্রধান ক্রিস্টিন লগার্ড।
২০০৮ সালে সারকোজির ব্যবসায়ী বন্ধু বার্নার্ড তাপিকে রাষ্ট্রীয় এক ব্যাংক থেকে ৪০ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে তখনকার অর্থমন্ত্রী লগার্ডের ভূমিকা কী ছিলো তা তদন্তে বৃহস্পতিবার নির্দেশ দিয়েছে ফ্রান্সের একটি আদালত।
ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক এডিডাসের পণ্য বিক্রিকে কেন্দ্র করে এ ক্ষতিপূরণ দেওয়া হয়।
জ্যেষ্ঠ এক আইনজীবীর অনুরোধের প্রেক্ষিতে এ তদন্তের নির্দেশ দেয় আদালত। তদন্ত সম্পন্ন হতে প্রায় ১০ মাস সময় প্রয়োজন হবে। এরপর সিদ্ধান্ত হবে বিষয়টি বিচারের জন্য বিশেষ আদালতে পাঠানো হবে কি না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/পিডি/২২১৯ ঘ.
bdnews24