২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে সোনিয়া গান্ধীর সফল অস্ত্রোপচার

ভারতের ক্ষমতাসীন কংগ্রেস পার্টির প্রধান সোনিয়া গান্ধী যুক্তরাষ্ট্রের একটি অজ্ঞাত হাসপাতালে সফল অস্ত্রোপচার করিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2011, 09:06 AM

Updated : 24 Aug 2022, 03:42 PM

নয়াদিল্লি, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের ক্ষমতাসীন কংগ্রেস পার্টির প্রধান সোনিয়া গান্ধী যুক্তরাষ্ট্রের একটি অজ্ঞাত হাসপাতালে সফল অস্ত্রোপচার করিয়েছেন। কংগ্রেসদলীয় এক মুখপাত্র বৃহস্পতিবার এ কথা জানান। তবে কি কারণে সোনিয়াকে অস্ত্রোপচার করাতে হয়েছে তা জানানো হয় নি। অস্ত্রোপচারের কারণে কংগ্রেস প্রধানকে দুই থেকে তিনসপ্তাহ রাজনীতি থেকে দূরে থাকতে হতে পারে। কংগ্রেস পার্টির সাধারণ সম্পাদক জনার্দন দ্বিবেদি বৃহস্পতিবার আকস্মিক এক ঘোষণায় সাংবাদিকদের বলেন, "তিনি (সোনিয়া) অস্ত্রোপচার করিয়েছেন এবং তার অবস্থা সন্তোষজনক।" ৬৪ বছর বয়সী সোনিয়া গান্ধী কংগ্রেস প্রধান হলেও ২০০৪ সালে মনমোহন সিংকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেন। তবে প্রধানমন্ত্রীর চেয়ে তাকেই বেশি ক্ষমতাধর হিসেবে মনে করা হয়ে থাকে। সোনিয়ার অনুপস্থিতিতে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য রাহুল গান্ধীসহ চার সদস্য বিশিষ্ট একটি প্যানেল নিয়োগ দেয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৫০০ ঘ.