২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লড়াই চালিয়ে যেতে বদ্ধপরিকর গাদ্দাফি শিবির

ন্যাটো বোমা হামলার তোয়াক্কা না করে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়ে যেতে বদ্ধপরিকর লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি শিবির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2011, 01:09 PM

Updated : 24 Aug 2022, 03:41 PM

লিবিয়া, আগস্ট ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ন্যাটো বোমা হামলার তোয়াক্কা না করে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়ে যেতে বদ্ধপরিকর লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি শিবির। লিবিয়ার বিদ্রোহীদের পাশাপাশি তাদের পশ্চিমা সমর্থকরা গাদ্দাফির ওপর চাপ অব্যাহত রেখেছে। ন্যাটো সামরিক লক্ষ্যস্থলগুলোতে বোমা হামলা চালাচ্ছে। সেইসঙ্গে গাদ্দাফি অনুগতদের রণেভঙ্গ দেওয়ার ডাক দিয়ে লিবিয়ার রাজধানীতে বিমান থেকে লিফলেট ফেলছে। বিদ্রোহীরা প্রাথমিকভাবে প্রায় অর্ধেক অঞ্চল দখল করলেও আধুনিক সমরাস্ত্রে সজ্জিত ও প্রশিক্ষিত গাদ্দাফি বাহিনীর পাল্টা হামলায় ক্রমেই পর্যুদস্ত হচ্ছে। এর সঙ্গে যোগ হয়েছে অভ্যন্তরীণ কোন্দল। মার্চে জাতিসংঘ অনুমোদন নিয়ে ন্যাটো বাহিনী লিবিয়ায় বোমা হামলা শুরু করলে লড়াই কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাবে বলে কেউ কেউ ভাবছিলেন। কিন্তু এতাদিনেও সেখানে লড়াই শেষের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এরই মধ্যে লড়াই থামিয়ে যাওয়ার অঙ্গীকার করে লিবিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে গাদ্দাফির ছেলে আইফ আল-ইসলাম বলেছেন, "এতো ত্যাগ ও আমাদের ভাই, সন্তান ও বন্ধুর আত্মত্যাগের পর আমরা লড়াই থামিয়ে দেবো তা ভাবতেই পারি না। লড়াই থামানোর কথা ভুলে যান।" তিনি আরো বলেন, "ন্যাটো বিদায় হোক আর না হোক লিবিয়াকে স্বাধীন না করা পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাবো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৯০৪ঘ.