২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩০ হাজার কর্মী ছাঁটাই করছে এইচএসবিসি

যেসব দেশে সাফল্যের জন্য প্রতিযোগিতায় লড়তে হচ্ছে সেসব দেশ থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে হংকং সাংহাই ব্যাংকিং কর্পোরেশন (এইচএসবিসি)। আর এর ফলে ছাঁটাই হচ্ছে ব্যাংকটির ৩০ হাজার কর্মী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2011, 02:28 PM

Updated : 24 Aug 2022, 03:40 PM

লন্ডন, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যেসব দেশে সাফল্যের জন্য প্রতিযোগিতায় লড়তে হচ্ছে সেসব দেশ থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে হংকং সাংহাই ব্যাংকিং কর্পোরেশন (এইচএসবিসি)। আর এর ফলে ছাঁটাই হচ্ছে ব্যাংকটির ৩০ হাজার কর্মী। ইউরোপের বৃহত্তম ব্যংকটি সোমবার এ ঘোষণা দিয়েছে। কার্যক্রম পুনর্বিন্যাসের কারণে লাতিন আমেরিকা, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স এবং মধ্যপ্রাচ্য থেকে ৫ হাজার কর্মীকে ছাঁটাই করা হয়েছে এবং এখন থেকে ২০১৩ সালের মধ্যে আরো ২৫ হাজার কর্মী ছাটাই করা হবে বলে জানিয়েছে এইচএসবিসি। ব্যাংকটির প্রধান নির্বাহী স্টুয়ার্ট গালিভার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, "আরো কর্মী ছাটাই করা হবে। এখন থেকে ২০১৩ সাল নাগাদ আরো ২৫ হাজারের মতো কর্মী ছাটাই হবে।" ছাঁটাইকৃত কর্মীর সংখ্যা ব্যাংকটির মোট কর্মীর আনুমানিক প্রায় ১০ ভাগ। অর্থনীতি বিশ্লেষক ড্যানিয়েল তাবুশ বলেছেন, "এটি অনেক বড় সংখ্যা। কিন্তু এর যৌক্তিকতা আছে। কারণ এইচএসবিসিএর ব্যয় অনেক বেশি। আশা করা যায় এর ফলে ব্যংকের আয়ের তুলনায় ব্যয়ের অনুপাত কমবে।" বিডিনিউজ টোয়েন্টিফো ডটকম/বিসিএস/এলকিউ/২০১৬ঘ.