মস্কো, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-রাশিয়ার রাজধানী মস্কোর মস্কোভা নদীতে একটি বোটের সাথে মালবাহী বার্জের সংঘর্ষে বোটটি ডুবে অন্তত ৭ জন নিহত হয়েছে।
রাশিয়ার জরুরি মন্ত্রণালয়ের মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স এ খবর জানিয়েছে।
মস্কোর স্থানীয় সময় রোববার মধ্যরাত ১টায় (বাংলাদেশ সময় রোববার বিকেল ৩টা) এ দুর্ঘটনা ঘটে।
বোটটিতে ১৬ জন মানুষ ছিল বলে জানিয়েছে ইন্টারফ্যাক্স। ডুবে যাওয়া বোটটির উদ্ধার পাওয়া লোকজনের কাছে থেকে জানা গেছে, একটি জন্মদিন উদযাপনের জন্য বোটটি ভাড়া করা হয়েছিল।
জরুরি মন্ত্রণালয়ের উদ্ধারকারী বোট ও ডুবুরিরা নিখোঁজদের সন্ধানে অভিযান চালাচ্ছে।
জরুরী মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, "আমরা ৭ জনকে উদ্ধার করতে পেরেছি। অনুসন্ধানী কমিটির প্রাথমিক তথ্যমতে, জহাজটিতে ১৬ জন ছিল। এদের মধ্যে দুজনের খোঁজ এখনো পাওয়া যাচ্ছে না।"
রাশিয়ার রিয়ানভোস্তি সংবাদ সংস্থার ওয়েবসাইটে পাওয়া খবরে জানা গেছে, ছয়জনকে উদ্ধারকর্মীরা উদ্ধার করেছে ও অপর একজন সাঁতরে তীরে এসে উঠেছে। ঘটনায় সাত জন মারা গেছে যাদের লাশ উদ্ধার করা হয়েছে। কিন্তু অপর দুজনের খোঁজ এখনও পাওয়া যায়নি।
মাত্র এক মাসেরও কম সময় আগে রাশিয়ার ভল্গা নদীতে ২০১ জন যাত্রীসহ একটি জাহাজ ডুবে গেলে ১২২ জন যাত্রী নিহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৭৩৫ঘ.
bdnews24