ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোবেল শান্তি পুরস্কার কমিটির নরওয়েজিয়ান চেয়ারম্যান থর্বজোর্ন জাগল্যান্ড বলেছেন, উগ্র ডানপন্থা ও মুসলিমবিরোধী মনোভাব উস্কে দিয়ে আগুন নিয়ে খেলা করছেন ইউরোপের নেতারা।
বহুসংস্কৃতি নিয়ে কথা বলার সময় আরো সাবধানী হওয়ার ব্যাপারে নেতাদের সতর্ক করেন তিনি।
রোববার ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের এক প্রতিবেদনে নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী জাগল্যান্ড বলেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের মতো নেতারা বহুসংস্কৃতি নিয়ে এ ধরনের বক্তব্য দিতে থাকলে চরমপন্থীরা তার অপব্যবহার করবে।
"এটা হবে আগুন নিয়ে খেলা করা।"
চার মাস আগে জার্মানির মিউনিখে ক্যামেরন বলেন, ব্রিটেনে রাষ্ট্রীয় বহুসংস্কৃতি তত্ত্ব ব্যর্থ হয়েছে।
ক্যামেরনের এ ঘোষণাকে স্বাগত জানিয়ে ফ্রান্সের ডানপন্থী ন্যাশনাল ফ্রন্ট পার্টির ভাইস প্রেসিডেন্ট ম্যারিন লে পেন বলেন, বহুসংস্কৃতি নিয়ে তাদের পার্টির অভিমতও এমনই।
স
bdnews24