দুবাই, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসলামের জন্মভূমি সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশে আগামী সোমবার থেকে রমজান মাস শুরু হবে। এর এক মাস পর হবে ঈদুল ফিতর।
মধ্যপ্রাচ্য অঞ্চলের সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়, শনিবার সূর্যাস্তের পর চাঁদ দেখা যায়নি। তাই চান্দ্রবর্ষ অনুসারে সোমবার থেকেই শুরু হবে রমজান মাস।
বিশ্বের ১০০ কোটিরও বেশি ধর্মপ্রাণ মুসলমান রমজানে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত উপোস থেকে ধর্মীয় ব্রত পালন করে। এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের চাঁদ দেখে উদযাপন করে ঈদুল ফিতর।
উপসাগরীয় দেশগুলোর সরকারি ও বাণিজ্যিক কার্যালয়গুলো রমজানে দিনে সংক্ষিপ্ত সময় খোলা থাকে।
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর চাঁদ দেখা যায়। সে অনুযায়ী চাঁদ দেখা গেলে মঙ্গলবার বাংলাদেশে রমজান শুরু হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এমআই/১২১২ ঘ.
bdnews24