২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গায়ানায় অবতরণের সময় বিমান বিধ্বস্ত

নিউ ইয়র্ক থেকে ছেড়ে যাওয়া একটি যাত্রিবাহী বিমান গায়ানায় বিধ্বস্ত হয়েছে। এতে কয়েকজন আহত হলেও কারো মৃত্যু হয়নি বলে জানিয়েছে বিবিসি।ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2011, 01:46 PM

Updated : 24 Aug 2022, 03:40 PM

ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিউ ইয়র্ক থেকে ছেড়ে যাওয়া একটি যাত্রিবাহী বিমান গায়ানায় বিধ্বস্ত হয়েছে। এতে কয়েকজন আহত হলেও কারো মৃত্যু হয়নি বলে জানিয়েছে বিবিসি। ক্যারিবিয়ান এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ বিমানটি একশ' ৫০ জনের মতো যাত্রী নিয়ে গায়ানার রাজধানী জর্জটাউনের প্রধান বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়ে দুই টুকরো হয়ে যায়। গায়ানার প্রেসিডেন্ট ভারাত জাগডেও বলেন, চেড্ডি জাগান আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি বিধ্বস্ত হয়েছে। বৃষ্টির মধ্যে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে। তিনি জানান, ত্রিনিদাদে প্রায় ৬১ মিটার উঁচু একটি উপত্যকার কাছে বিমানটি যাত্রাবিরতি করে। সেখানে এ দুর্ঘটনা ঘটলে অনেক প্রাণহানি ঘটতে পারতো। জাগডে বলেন, "বহু মানুষ হতাহত না হওয়ায় আমরা খুব, খুব কৃতজ্ঞ।" বিবিসি জানিয়েছে, এ দুর্ঘটনায় এক ব্যক্তির পা ভেঙেছে এবং অন্য কয়েকজন সামান্য আঘাত পেয়েছেন। তাদেরকে জর্জটাউন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/১৯৪২ ঘ.