ওয়াশিংটন, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রে ঋণ নিয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের বিরোধে কংগ্রেসে অচলবস্থা দেখা দিয়েছে। সরকারের ঋণ সঙ্কট নিয়ে পাল্টাপাল্টি দোষারোপে দুপক্ষে আশু সমঝোতার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
সরকারের ঋণসীমা বাড়ানো নিয়ে একমত হতে পারছে না ডেমোক্র্যাট ও রিপাবলিকান শিবির।
২ আগস্টের মধ্যে ঋণ গ্রহণের সীমা বাড়াতে না পারলে সরকার বিভিন্ন খাতে বিল পরিশোধে ব্যর্থ হবে বলে আশঙ্কা করা হচ্ছে। অর্থনীতির জন্য তা হবে বিপর্যয়কর।
এ ব্যাপারে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছেন আইএমএফ প্রধান ক্রিস্টিন লগার্ড।
যুক্তরাষ্ট্রে বাজেট ঘাটতি এ বছর ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। আর দেশের মোট জাতীয় ঋণ ১৪ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার।
সরকারের ব্যয় মেটাতে এ ঋণসীমা বাড়ানো প্রয়োজন- যাতে করে সরকার ব্যাংকসহ বিভিন্ন উৎস থেকে প্রয়োজনীয় অর্থ ধার করতে পারে।
তা নাহলে যুক্তরাষ্ট্রের রাজকোষ শূন্য হয়ে দেশটি আবারো ফিরে যাবে অর্থনৈতিক মন্দাদশায়। এর নেতিবাচক প্রভাব পড়বে বিশ্ব বাজারেও।
যুক্তরাষ্ট্রের ঋণসীমা বাড়ানো নিয়ে কংগ্রেসে নিয়মিতই ভোট হয়। কিন্তু এ বছর এ পরিকল্পনায় বাধ সেধেছে রিপাবলিকানরা। বাজেট ঘাটতি উলে
bdnews24