সিউল, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ক্লোনিং প্রযুক্তি ব্যবহার করে আলো বিকরণকারী এক ধরনের কুকুর তৈরি করেছেন দক্ষিণ কোরিয়ার বিজ্ঞানীরা।
বুড়ো বয়সের রোগ পারকিনসন এবং আলঝেইমার বা স্মৃতিভ্রংশ নিরাময়ের উপায় খুঁজতে এই কুকুর কাজে আসবে বলেই মনে করছেন তারা।
সিউল বিশ্ববিদ্যালয়ের এক গবেষক দল জানিয়েছেন, জিনগত পরিবর্তন ঘটিয়ে টেগন নামের এ কুকুরের জন্ম দেওয়া হয়েছে ২০০৯ সালে।
ক্ষুদে ও বেঁটে পা-ওয়ালা শিকারি এ কুকুরকে ডক্সিসাইক্লিন এন্টিবায়োটিক খাওয়ালে দেখা যায়, অতি বেগুনী রশ্মির নিচে কুকুরটি উজ্জ্বল সবুজ রঙের আলো বিকিরণ করে।
দুই বছর পরীক্ষা-নিরীক্ষা শেষে গবেষকরা বলেছেন, খাবারে এক ধরনের ওষুধ মিশিয়ে কুকুরটির আলো ছড়ানোর ক্ষমতা ধরে রাখা বা বন্ধ করে দেওয়া সম্ভব।
সোমাটিক সেল নিউক্লিয়ার ট্রান্সফার টেকনোলজি ব্যবহার করে টেগনকে তৈরি করা হয়েছে।
এ পদ্ধতিতেই তৈরি করা হয়েছিলো ২০০৫ সালে জন্ম নেয়া বিশ্বের প্রথম ক্লোন কুকুর
bdnews24